রাবি'র মৎস্য অনুষদে ডিন'স মেরিট অ্যাওয়ার্ড-২৫ প্রদান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগে ডিন'স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাবি কৃষি অনুষদ ভবনের ফিশারিজ গ্যালারিতে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি'র ভিসি প্রফেসর সালেহ্ হাসান নকীব, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাবি ছাত্র উপদেষ্টা ড.মো: আমিরুল ইসলাম। সভাপতিত্ব করেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন ফিসারিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এবিএম মহসিন। অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন আহসান হাবিব আসিফ সরকার।
২০২৩ সালের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মধ্যে সিজিপিএ ৩.৯৭ থেকে ৩.৮০ পাওয়া ১৫ জন শিক্ষার্থীর মাঝে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড পাওয়া ১৫ শিক্ষার্থী হলেন আহসান হাবিব আসিফ সরকার, রিফাত জাহান, সাঈদ আস সাদাত, জাকিয়া সুলতানা, মাইশা মাহবুবা, সানজিদা খাতুন, জান্নাতুন নাঈম, রিফা তামান্না মনা, আলমগীর কবির, মো: মোজাহিদুর, সালমা ফারিহা, কাজী নাঈমা আকতার, মেজবাহ আহমেদ জোবাইদা ইসলাম ও সৈয়দ তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বলেন, যারা আজকে ডিন’স অ্যাওয়ার্ড পেলে তাদের জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। তোমাদের এই অর্জনে আরও দায়িত্ব বাড়লো, এই সম্মানের মর্যাদা রক্ষা করতে কর্মজীবনে দেশের জন্য, কৃষি'কে এগিয়ে নিতে নিরলস কাজ করে যেতে হবে। যারা অ্যাওয়ার্ড পাওনি তারাও মন খারাপ করবে না, কারণ বাংলাদেশের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের একটি সুনাম রয়েছে, এই বিভাগে রাবির অনেক গুনী বিজ্ঞানী রয়েছেন, যারা বাংলাদেশ সহ বহির্বিশ্বেও মৎস্যকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করছেন। কাজেই এই বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীরা কর্মজীবনে প্রত্যেকেই ভাল অবস্থানে থাকবে বলে আমি মনে করি।
Aminur / Aminur
নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স
লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!
মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী
জাল দলিলে নামজারির অভিযোগ থাকা ভূমি কর্মকর্তা পুরস্কৃত, মদনে সচেতন মহলে ক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্য
বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১২৫, প্রযুক্তিনির্ভর সুরক্ষায় আশার আলো
আশুলিয়ার বেশিরভাগ সড়ক-মহাসড়ক গিলে ফেলেছে ব্যাটারিচালিত রিকশা
ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাগাছসহ মাদক কারবারি গ্রেফতার
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি