ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী সবজি উৎসব
বেশি বেশি সবজি খাও, সুস্বাস্থ্যের অধিকারী হও, কৃষি ও কৃষকের পাশে দাঁড়াও’ এই প্রতিপাদ্য চাঁদপুরে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো দেশজ সবজি উৎসব।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের ল্যাবরেটরি স্কুলে এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হয়। সবজি উৎসবে অংশ নেয়া ক্ষুদে শিক্ষার্থীরা ডালায় সাজিয়ে আনা সবজির নাম এবং বিভিন্ন গুণাগুণ তুলে ধরে। পাশাপাশি একজন শিক্ষার্থীর চেনা-জানা সবজি সম্পর্কে অপর শিক্ষার্থীকে অবহিত কর।
শিশুদের দেশীয় সবজির প্রতি আকৃষ্ট করতে এবং শরীরের জন্য ক্ষতিকারক চটকদার খাবার থেকে নিরুৎসাহিত করতে ব্যতিক্রমী এই আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। উৎসবে প্রায় ৩০টির অধিক দেশীয় সবজি নিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসব সবজির মধ্যে ছিলো-বরবটি, শিম, মটরশুটি, ফুলকপি, ব্রকোলি, কুমড়া, কুমড়া ফুল, কাঁচা কলা, কলা গাছের আইলকা (আঞ্চলিক নাম), বিভিন্ন প্রজাতির শাক, ধনেপাতা, লেটুসপাতা, বাঁধাকপি, সজিনা পাতা, লাউ, থানকুনিপাতা, গাজর, মূলা, শালগম, বিট, গোল আলু, মেটে আলু, পেঁপে, টমেটো, বেগুন, চাল কুমড়া, করলা, কাকরোল, ঢেঁড়শ, পটল, শশা ইত্যাদি।
বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন, তাসরিক আরাফ, মিন্ময়সহ অন্যরা বলে, এই আয়োজনের ফলে তারা অনেক সবজির সঙ্গে পরিচিত হয়েছে। সবজির গুণাগুণ সম্পর্কে নিজেরা জেনেছে এবং অপরকে জানাতে পেরেছে।
উপস্থিত অভিভাবকরা বলেন, শিশুরা একসঙ্গে এত সবজি কখনও দেখার সুযোগ হয়নি। এই উৎসবের মাধ্যমে তারা বিভিন্ন রকমের সবজি সম্পর্কে জানতে পেরেছে। এতে শিশুরা সবজি খাওয়ার প্রতি আকৃষ্ট হবে। দেশের প্রতিটি শিশু বিদ্যালয়ে এই ধরনের আয়োজ করা প্রয়োজন বলে মনে করছেন অভিভাবকরা।
বিদ্যালয়ের অধ্যক্ষ মৃণাল কান্তি দাস বলেন, বর্তমানে বেশিরভাগ সবজিই বারো মাস পাওয়া যায়। এসব দেশীয় সবজি হতে পারে আমাদের প্রতিদিনের পুষ্টির এক অনন্য উৎস। মূলত এসব কারণেই শিক্ষার্থীদের সবজির প্রতি আকৃষ্ট করতে এবং শরীরের জন্য ক্ষতিকর খাদ্য থেকে নিরুৎসাহিত করতে এ আয়োজন করা হয়েছে।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান