ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে কোচিং সেন্টারে আগুন দেওয়ার অভিযোগ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১-৫-২০২৫ বিকাল ৭:১৬

পটুয়াখালীর দুমকিতে জমি সংক্রান্ত জেরে রাতের আঁধারে একটি কোচিং সেন্টার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০এপ্রিল) রাত ৩ টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কোচিং সেন্টারে আগুন জ্বলতে দেখে পানি দিয়ে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনে।

কোচিং সেন্টারের মালিক মাওলানা মোঃ নুরুল আমিন জানান,গতকাল এই কোচিং সেন্টারে জায়গা নিয়ে বেল্লাল ফরাজীর সাথে সালিশ ব্যবস্থা হয়েছে এবং এই জায়গা আমি পেয়েছি। বিকেলের সালিশ ব্যবস্থার পর বেল্লাল ফরাজী কোচিং সেন্টারে তালা লাগিয়ে যায়।গতকাল রাতে আমার কোচিং সেন্টারে আগুন লাগে।আগুন লাগার আগে বেল্লাল ফরাজীকে রাস্তা দিয়ে যেতে দেখে স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দা খোকন ফরাজী ও আব্দুল আজিজ জানান,জমি সংক্রান্ত জেরে গতকাল বিকেলে বেল্লাল ফরাজি কোচিং সেন্টারে তালা লাগিয়ে যায়। রাত ৩ টায় যখন আগুন লাগে রাস্তা দিয়ে বিল্লাল ফারাজিকে যেতে দেখি আমরা।অভিযুক্ত বেল্লাল ফরাজী জানান,আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম বারেক জানান,এই জায়গা নিয়ে শালীস ব্যবস্থা করেছি কালকেও করা হয়েছে।আমার কাছে অভিযোগ করেছে বিকালে কোচিং সেন্টারে বেলাল ফরাজি তালা লাগিয়েছে।সকালে শুনতে পাই আগুন দেয়ার ঘটনা। 

দুলকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন দৈনিক সকালের সময়  কে  জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কে বা কারা আগুন লাগিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস