নোয়াখালীতে মহান মে দিবস উদযাপন
নোয়াখালীতে র্যালি, আলোচনাসভা’সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপন করেছে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।
বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে নোয়াখালী জেলা শহর মাইজদী দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক অধিকার পরিষদ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট মারুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ জেলা শাখার সাবেক আহবায়ক তাজুল ইসলাম সুমন, সাবেক সদস্য সচিব আলা উদ্দিন আল মামুন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নূর নবী টিপু, সাংগঠনিক সম্পাদক মো. নূর, যুব অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ওসমান গনি রুবেল, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, ছাত্র অধিকার পরিষদের আশেক এলাহি, মাহবুব, রাজু রানা’সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এদিকে নোয়াখালী সুপার মার্কেটের সামনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ পরিষদের শহর শাখার সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা ইসহাক খন্দকার, অন্যতম উপদেষ্টা মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, প্রতি বছর পহেলা মে শ্রমিক দিবস পালন করা হয়। দিবসটি আসলে সবাই শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে কথা বলে, বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস প্রদান করে। কিন্তু এটার কোনো বাস্তবায়ন হয় না। আজও শ্রমিকরা তাদের নায্য অধিকারের দাবিতে আন্দোলন করতে হয়। আবার আন্দোলনকারী শ্রমিকদের ওপর হামলা চালিয়ে তাদের মারধর করা হয়। তারা দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের নায্য অধিকার বাস্তবায়ন করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, শ্রম ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নানা আয়োজন করা হয়। কর্মসূচিতে দল ও সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা উদ্ধার, এক্স নোহাসহ গ্রেপ্তার ২
বরগুনায় বাসে অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১
তেঁতুলিয়ায় অপপ্রচার ও মানহানির প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন
মৃত্যুর আগে হুমকির বার্তা, সাভারে কিশোরীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
কুড়িগ্রামে ৪ জামায়াত নেতাদের বিরুদ্ধে মানববন্ধন
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনি উচ্চ বিদ্যালয়
চন্দনাইশে এসিল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, আটক ১
শ্যামনগরে কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার
টঙ্গীতে স্যাগ ফ্যাশনের শ্রমিকদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল লেখা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণে এলজিইডির কর্মশালা
পটিয়ায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে বৃদ্ধা-নাতনিকে পিটিয়ে জখমের অভিযোগ