চবিতে শহীদ মো. ফরহাদ হোসেন নামে নতুন হল উদ্বোধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শহীদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এর মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এ ছাত্রাবাস।
বৃহস্পতিবার (১লা মে ২০২৫) দুপুরে হলের সভাকক্ষে এ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। শহীদ মো. ফরহাদ হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবদুল মান্নানের সভাপতিত্বে এবং হলের আবাসিক শিক্ষক ড. মো. কামরুল হোসেনের সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হলের আবাসিক শিক্ষার্থী গোলাম মোস্তফা।
চবি উপাচার্য বলেন,"আজকে আমাদের সকলের জন্য একটা অত্যন্ত আনন্দমুখর দিন। নতুন হলে উঠা অন্য রকম একটা অভিজ্ঞতা। উপাচার্য শিক্ষার্থীদের হলের সার্বিক কার্যক্রমে যত্নশীল হওয়ার আহবান জানান। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা হচ্ছেন আমাদের একাডেমিক চাইল্ড। বিশ্ববিদ্যালয়ের সীমিত সম্পদের মধ্যে তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করা হবে। "
উপ-উপাচার্য (একাডেমিক) বলেন, "বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী যদি হলে অবস্থান না করে তাহলে সে বিশ্ববিদ্যালয়ের স্বাদ গ্রহণ করতে পারবে না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয়কে পর্যায়ক্রমে সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনায় রয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। উপ-উপাচার্য শিক্ষার্থীদেরকে হলে শৃংখলাপূর্ণ পরিবেশ বজায় রেখে পড়ালেখায় মনোনিবেশ করার আহবান জানান।"
উপ-উপাচার্য (প্রশাসন) বলেন," চবির বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের জন্য মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দেয়াকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এবং বিভিন্ন হলে ইতোমধ্যেই মেধা ও যোগ্যতার ভিত্তিতে আসন বরাদ্দের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলে দখলদারিত্বের সংস্কৃতিকে চিরতরে জাদুঘরে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের মতামত ও পরামর্শ নিয়েই কেন্দ্রীয় আসন বরাদ্দ কমিটির মাধ্যমে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে হলে সিট বরাদ্দ দেয়া হয়েছে। উপ-উপাচার্য শহিদ মো. ফরহাদ হোসেনসহ জুলাই বিপ্লবে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শিক্ষার্থীদেরকে হলে শান্তি-শৃংখলা বজায় রেখে বসবাসের আহবান জানান।"
এমএসএম / এমএসএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ
খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা
চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব
কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র্যালি
জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
পবিপ্রবির বিজয়-২৪ হলে র্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী
স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২
ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম
এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি
দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা