ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২-৫-২০২৫ রাত ৮:১০

 টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মেধাবী বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছা, সার্টিফিকেট (সনদ) ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। টাঙ্গাইল জেলা সদর রোডের সোনার বাংলা কমিউনিটি সেন্টার মিলনায়তনে ২ মে শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. খন্দকার আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি' টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন, টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোঃ সাজ্জাত হোসেন ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আতোয়ার রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন টিচার্স ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ খালিদ মোশারফ ও কার্যকরী সদস্য মোঃ পারভেজ মিয়া'সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিচার্স ফাউন্ডেশনের সভা ও সেমিনার বিষয়ক সম্পাদক সাবিহা পারভীন। টাঙ্গাইল জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ হাজার ছাত্র-ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে মেধাবী বৃত্তিপ্রাপ্ত ২৭০ জন ছাত্র-ছাত্রীকে ফুলেল শুভেচ্ছা, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকগণও উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে, তাদেরকে সত্য কথা বলতে শিখতে হবে। এ বৃত্তি দেয়ার উদ্দেশ্য শিক্ষার্থীদের মেধা বিকাশে উদ্বুদ্ধ করা। বক্তারা, অভিভাবকদের শিক্ষার্থীদের প্রতি আরো যত্নশীল হওয়ার আহ্বান জানান। বৃত্তি প্রদান অনুষ্ঠানে কয়েকশত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজ হাতে সনদ ও ক্রেস্ট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত