ঢাকা মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নরসিংদীতে র‍্যাব-১১ এর অভিযানে ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৩-৫-২০২৫ দুপুর ১২:৫৫

র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি সফল অভিযানে মাধবদী থানার খরনমদি মোড় এলাকা থেকে অভিনব কৌশলে পরিবহনকালে ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুইটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার মেজর সাদমান ইবনে আলম (০৩ মে) শনিবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ মে সন্ধ্যায় খরনমদি মোড়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির সময় গ্রেফতারকৃতদের ব্যবহৃত প্রাইভেটকারের ব্যাক ডালার ভিতরে ফলমূলের সঙ্গে লুকানো অবস্থায় ১৯৭ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

গ্রেফতারকৃতরা হলেন মো. হৃদয় (২৩) এবং মো. রবিন খান (৩৫)। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নরসিংদীসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

মেজর সাদমান আরও জানান, ধৃত আসামিরা পেশাদার মাদক কারবারি এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ দমনে র‍্যাব-১১ প্রতিষ্ঠালগ্ন থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত বিভিন্ন অভিযানে র‍্যাব-১১ মোট ২৭১ জন মাদক কারবারি, ১০৬ জন হত্যা মামলার আসামি, ৪৭ জন ধর্ষণ মামলার আসামি, ৮৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদক ও গোলাবারুদসহ আরও বহু অপরাধীকে গ্রেফতার করেছে।

র‍্যাব-১১ এর এই ধারাবাহিক সাফল্য অপরাধ দমনে জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার

হবিরবাড়ীর নির্বাচনী মাঠে আলোচনার শীর্ষে যুবনেতা জিয়াউর রহমান জিয়া

শালিখায় মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালি ঘরে ঝুলছিল ১৬ বছরের কিশোরের মরদেহ

অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার

মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি

শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার

পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

মাদক ও তামাকের বিরুদ্ধে বোয়ালমারীতে বসছে ব্যাতিক্রমী ফুটবলের আসর