দুমকিতে শ্রমিকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুমকিতে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২মে) সকাল ১১ টায় দুমকি উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ জাফর আকনের নের্তৃত্ত্বে উপজেলা বিএনপি কার্যালয় থেকে র্যালী শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জাফর আকনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ ফারুক মৃধার সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল ইসলাম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন খান,যুগ্ম আহবায়ক মোঃ বসির উদ্দিন, মোঃ মালেক সিকদার, মোঃ দুলাল সিকদার প্রমূখ। পরে কেক কেটে শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও শ্রমিকদলসহ বিভিন্ন অংগ সংগঠনের প্রায় শতাধিক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা