ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

দীর্ঘ ১৬ বছর মানুষের স্বাভাবিক জীবনের স্বপ্ন ছিল দুঃস্বপ্নের মত: দাউদ শিকদার


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ৩-৫-২০২৫ বিকাল ৫:৪৫

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময়ে স্বৈরাচারের আবির্ভাব ঘটেছিল। তবে সবকিছু ছাপিয়ে ইতিহাসের পাতায় কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। স্বৈরাচারী আওয়ামী সরকারের শাসনামলের দীর্ঘ ১৬ বছর মানুষের স্বাভাবিক জীবনের স্বপ্ন ছিল দুঃস্বপ্নের মত- অনেকটা আক্ষেপের সুরে এভাবেই বলছিলেন কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক দাউদ শিকদার।

২রা মে কলাতিয়া ইউনিয়নের সুবর্ণশুর এলাকায় তার নিজস্ব বাসভবনে দৈনিক সকালের সময়কে দেয়া এক  সাক্ষাৎকারে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বিরোধী মত দমনে হামলা, মামলা, জেল- জুলুম ছিল নিত্যদিনের ঘটনা৷

দাউদ শিকদার বলেন, বিরোধী মত দমনে আওয়ামী ফ্যাসিস্ট সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে নেক্কারজনক ভাবে ব্যবহার করেছিল। বাবা রাজনীতি করার অপরাধে ছেলেকে ধরে নিয়ে যাওয়া কিংবা ছেলে রাজনীতি করার অপরাধে বাবাকে ধরে নিয়ে যাওয়া ছিল স্বাভাবিক ঘটনা। আবার এক ভাই রাজনীতি করার কারণে তাকে না পেয়ে অন্য ভাইকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাও ছিল খুব কষ্টদায়ক।

দীর্ঘ ১৬ বছরের স্মৃতিচারণ করে কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলেন, শুধুমাত্র বিএনপি করার অপরাধে নেতা-কর্মীরা তাদের আত্মীয়-স্বজন মারা গেলেও জানাযায় আসতে পারত না এমনকি বাবা মারা যাওয়ার পরও তাদের কবর জিয়ারত করতে পারেনি। কতটা হিংসাত্মক ছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকারের শাসনামল তা কখনোই বলে বোঝানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন ইউনিয়ন বিএনপির এই নেতা।

নির্যাতনের সেই দিনগুলির কথা স্মরণ করে তিনি আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের বাসায় খুঁজে না পেলে আইনশৃঙ্খলা বাহিনী ভাঙচুর করতো তাদের বাড়িঘরসহ বিভিন্ন আসবাবপত্র। 

কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দাউদ শিকদার জানান, ২৯ টি মামলা ছিল তার নামে যার প্রতিটিই ছিল মিথ্যে মামলা। শুধুমাত্র জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হওয়ার কারণে নানা রকম হয়রানীরসহ দীর্ঘ সময় ধরে মিথ্যে মামলার বোঝা বয়ে বেড়াতে হয় তাকে। কিন্তু রাজনীতির রাজপথের সৈনিক হিসেবে কখনো ভেঙে পড়েননি তিনি।   

বিএনপি'র কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমানের সাথে অসংখ্যবার জেল জীবনে সময় পার করা দাউদ শিকদার বলেন, রাজনৈতিক আস্থার ঠিকানা হিসেবে জননেতা আমান উল্লাহ আমানের মাঝে আমরা আলোকিত কেরানীগঞ্জ গড়ে তোলার স্বপ্ন দেখতে পাই। ১৯৯১ সাল থেকে শহীদ জিয়ার সৈনিক হিসেবে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়া দাউদ শিকদার আরো বলেন, জনপ্রিয় কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান ও তার সুযোগ্য পুত্র ইরফান আমান অমির নেতৃত্বে কেরানীগঞ্জবাসী পূর্বের মতো সব সময়ই ঐক্যবদ্ধ।

এমএসএম / এমএসএম

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার

রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের

মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি

রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ জীবনভিত্তিক বাস্তবায়নের আহ্বান

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া

গ্রামীণ উন্নয়নের প্রাণশক্তি এলজিইডি: ক্যাডারভুক্তি সময়ের দাবি

শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব

ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর

মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করল শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ

উত্তরাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন: অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া