ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদী সরকারি কলেজ পোস্ট অফিসের জরাজীর্ণ অবস্থা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৪-৫-২০২৫ দুপুর ২:৩০
নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত পোস্ট অফিসটি আজ বিপর্যস্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পোস্ট অফিস ভবনটির ছাদের প্লাস্টার খসে পড়ছে, ছাদে ফাটল ধরেছে, আর ভেতরে বৃষ্টি হলে পানি চুইয়ে পড়ে।
 
পুরো ভবনজুড়ে ঝুঁকির ছায়া। নেই কোনো বৈদ্যুতিক পাখা, বিদ্যুৎ সংযোগের লাইনগুলো অত্যন্ত পুরনো ও জীর্ণ। দরজা, জানালা এমনকি প্রধান গেইটও ভাঙাচোরা অবস্থায় রয়েছে। স্বাস্থ্যসম্মত টয়লেটেরও কোনো ব্যবস্থা নেই। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার কর্মকর্তা-কর্মচারীদের।
 
এই নাজুক অবস্থার মধ্যেও নিয়মিত দাফতরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সাব পোস্ট মাস্টার নাদিরা নাজনিন, ইডি স্ট্যাম্প ভেন্ডার হেনা বেগম এবং ইডি রানার আঃ মজিদ খান। ভবনের বর্তমান অবস্থা এতটাই বিপজ্জনক যে, যেকোনো মুহূর্তে এটি ধ্বসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
 
এ বিষয়ে নরসিংদী প্রধান ডাকঘরের জেলা পোস্ট মাস্টার মোসলেম হালদার বলেন,
"নরসিংদী সরকারি কলেজের প্রাঙ্গণে অবস্থিত এই পোস্ট অফিসটির অবস্থা অত্যন্ত করুণ। আমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। তারা জানিয়েছেন, ভবন সংস্কারের জন্য বরাদ্দ এলে দ্রুত সংস্কার করা হবে।"
 
পোস্ট অফিসের এমন দুরবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত ভবনটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার