ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৪-৫-২০২৫ দুপুর ৪:৩

পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী চরগরবদি আবুল কাসেম মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা।

বোরবার(৪ মে) দুপুর ১২টায় বিদ্যালয় অডিটোরিয়ামে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক এবং সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন। তিনি বলেন,“তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা ও নৈতিক বিকাশে স্কুল পর্যায়েই সচেতনতা গড়ে তোলা জরুরি।”

সভায় মাদক ও ইভটিজিংয়ের ক্ষতিকর দিক তুলে ধরা হয় এবং শিক্ষার্থীদের এসব থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। একইসঙ্গে সাইবার অপরাধ—বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি, গুজব ছড়ানো, ব্যক্তিগত তথ্য ফাঁসসহ নানা ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম হাওলাদার বলেন,
“শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও প্রযুক্তি ব্যবহারে সচেতন করাও আমাদের দায়িত্ব।”

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক প্রতিনিধি এবং কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক আলোচনার মাধ্যমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস