ইমতিয়াজ ইউ আহমেদ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন
ইমতিয়াজ ইউ আহমেদ সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। উক্ত পদে পদোন্নতি লাভের পূর্বে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ইমতিয়াজ ২০০৩ সালে শাহ্জালাল ইসলামী ব্যাংকে এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। ব্যাংকিং সেক্টরে কর্পোরেট ব্যাংকিং, রপ্তানি অর্থায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগ প্রশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরীক্ষা, মানবসম্পদ, ট্রেজারি ব্যবস্থাপনা এবং শাখা ব্যাংকিং এ তার রয়েছে সুবিশাল অভিজ্ঞতা। উল্লেখ্য, তিনি কর্পোরেট এবং রপ্তানি অর্থায়ন খাতে বিনিয়োগে ব্যাংকের উপস্থিতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব এবং কর্মদক্ষতা ব্যাংকের আর্থিক সূচকসমূহকে দৃঢ় অবস্থানে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
ব্যাংকিং সেক্টরে ২৫ বছরের অধিক অভিজ্ঞতাসম্পন্ন ইমতিয়াজ শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও ইস্টার্ন ব্যাংক পিএলসি এ কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। তাছাড়া তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ এর অধীনে কেপিএমজি রহমান রহমান হকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
ইমতিয়াজ ইউ আহমেদ ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ইমতিয়াজ পেশাগত উন্নয়নে দেশে ও বিদেশে অনুষ্ঠিত অনেক ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান