ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে পূর্ণ হেলথ-এর কৌশলগত চুক্তি স্বাক্ষর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২১-১-২০২৬ দুপুর ১১:৩০

দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ও ডাইভারজেন্ট টেকনোলজিস লিমিটেডের উদ্যোগ পূর্ণ হেলথ এর মধ্যে ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতের প্রসারে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের আওতায় প্রযুক্তিনির্ভর ডিজিটাল ই-ক্লিনিক প্ল্যাটফর্ম পূর্ণ হেলথ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করবে।
১৯ জানুয়ারি, ২০২৬ সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁঞা এবং ডাইভারজেন্ট টেকনোলজিস লিমিটেড-এর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ তানিন ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব এমএফএস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মোহাম্মদ শাহাদাত হোসেন এবং পূর্ণ হেলথ এর ডিরেক্টর ও চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সফিকুল কাওসার।
এর মাধ্যমে আধুনিক ডিজিটাল স্বাস্থ্যসেবা সমাধান ও শরীয়াহসম্মত আর্থিক সেবার সমন্বয়ে স্বাস্থ্যসেবার প্রাপ্যতা বাড়ানো, সেবার দক্ষতা ও মান উন্নত করা এবং গ্রাহকদের জন্য একটি উন্নত ডিজিটাল লাইফস্টাইল ও স্বাস্থ্যসেবা অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Aminur / Aminur

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন