কমিউনিটি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি টাঙ্গাইলের ব্যুরো ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইআইডি) -তে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘‘সমন্বয়, গতিশীলতা এবং অর্জন’’ এই প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বিভিন্ন ফাংশনাল হেড, ব্রাঞ্চ এবং রিলেশনশিপ ম্যানেজারগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে ২০২৬ সালের জন্য ব্যাংকের কৌশলগত রোডম্যাপ নির্ধারণ করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। তিনি ২০২৫ সালে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক পারফরম্যান্সের প্রশংসা করে বলেন- 'বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক সূচকে অর্জিত সাফল্য- ব্যাংকের ধারাবাহিক গতি, শৃঙ্খলাপূর্ণ বাস্তবায়ন এবং গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।'
মূল বক্তব্যে তিনি প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে আরও কার্যকর পদক্ষেপ, দায়িত্বশীল ঝুঁকি ব্যবস্থাপনা, উন্নত গ্রাহকসেবা এবং সকল ব্যবসায়িক খাতে জবাবদিহিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, ব্যবসায়িক পোর্টফোলিওর গুণগত প্রবৃদ্ধি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং গ্রাহক সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে ব্যাংকের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করাতেও আহ্বান জানান তিনি।
সম্মেলনে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম ও সম্মুখসারির কর্মকতাবৃন্দ ২০২৫ সালের উল্লেখযোগ্য অর্জনগুলো পর্যালোচনা করেন, ২০২৬ সালের বাজেট নিয়ে আলোচনা করেন এবং আগামীর জন্য কার্যকরী লক্ষ্য নির্ধারণ করেন। এর মাধ্যমে ব্যাংকের জবাবদিহিতা ও গুণগত উৎকর্ষতার সংস্কৃতি আরও সুদৃঢ় হয়।
অনুষ্ঠানের মাধ্যমে করপোরেট সুশাসন জোরদার, পরিচালনগত দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহক, শেয়ারহোল্ডার ও স্টেকহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি মুনাফা সৃষ্টিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে