ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে লিটিগেশন ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-৩-২০২৬ দুপুর ৪:৮

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ “লিটিগেশন ম্যানেজমেন্ট ফর স্পিডি রিকভারি অব ক্লাসিফায়েড ইনভেস্টমেন্ট” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, খেলাপি ও মন্দ শ্রেণিভুক্ত বিনিয়োগ দ্রুত পুনরুদ্ধার করা ব্যাংকের আর্থিক ভিত্তি সুদৃঢ় এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় অত্যন্ত অপরিহার্য। এসময় তিনি আইনগত প্রক্রিয়ার যথাযথ অনুসরণ, সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ এবং কার্যকর লিটিগেশন ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ঋণ আদালত ঢাকার যুগ্ম জেলা জজ মোঃ মোসাররফ হোসেন। এসময় তিনি খেলাপি বিনিয়োগ পুনরুদ্ধারে আইনগত কাঠামোর কার্যকর প্রয়োগ, মামলা দায়ের ও পরিচালনার সঠিক পদ্ধতি, প্রমাণ উপস্থাপনের গুরুত্ব, আপস-মীমাংসার উদ্যোগ এবং ডিক্রি কার্যকরকরণের বাস্তব অভিজ্ঞতা বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে মোট ৫৫ জন ইনভেস্টমেন্ট ইনচার্জ ও ইনভেস্টমেন্ট কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত