ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সিমাগো র‍্যাংকিং ২০২৬-এ সাউথইস্ট ইউনিভার্সিটির সাফল্য


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩-৩-২০২৬ দুপুর ১২:১৯

স্পেনের খ্যাতনামা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাংকিং-এ প্রকাশিত ২০২৬ সালের র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সার্বিক মূল্যায়নে ২য় স্থান এবং ইনোভেশন ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি।

সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে বিশ্বব্যাপী ১০,৮২৭টি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে মূল্যায়ন করা হয়েছে।

 দেশভিত্তিক উপাত্ত অনুযায়ী, সাউথইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যান্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়কে অতিক্রম করে ইনোভেশন ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে।

এই অর্জন বিশ্ববিদ্যালয়টির ক্রমবর্ধমান সামাজিক ও একাডেমিক প্রভাবের স্বীকৃতি বহন করে এবং জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে এর অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

একই সঙ্গে, এটি দেশের উচ্চশিক্ষা খাতে শিক্ষাগত উৎকর্ষতার কেন্দ্র হিসেবে সাউথইস্ট ইউনিভার্সিটির অবস্থানকে শক্তিশালী করেছে এবং মানসম্মত শিক্ষা প্রদানে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে।

সাউথইস্ট ইউনিভার্সিটি সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টায় এই গৌরবময় সাফল্য অর্জিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্লেখ করেছে।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন