এবার রমজানে বিকাশ-এ রেমিটেন্স পাঠানো ও গ্রহণে থাকছে ইলেকট্রনিক ডিভাইস, ডিসকাউন্ট কুপন ও ক্যাশব্যাক
এবারের রমজানে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিক রেমিটেন্স পাঠানোকে আরও আনন্দময় ও সাশ্রয়ী করে তুলতে রেমিটেন্স প্রেরক ও গ্রাহক উভয়ের জন্য আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরদের সাথে মিলে নানা অফার নিয়ে এসেছে বিকাশ।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, ইতালি, সংযুক্ত আরব আমিরাত সহ বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত দেশগুলো থেকে বিকাশ-এ রেমিটেন্স পাঠানোকে আরও উৎসাহিত করতে ভিন্ন ভিন্ন অফার যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) ব্যবহার করে বিকাশ-এ রেমিটেন্স পাঠালে প্রবাসীরা জিতে নিতে পারবেন আইফোন ১৭, বিমানের রাউন্ড ট্রিপ টিকিটে ক্যাশব্যাক, ল্যাপটপ, অ্যাপল ওয়াচ, ট্যাবলেট, ক্যাশব্যাক, বোনাস সহ নানা পুরস্কার। সৌদি আরব ও যুক্তরাজ্য প্রবাসীরা বিকাশ-এ রেমিটেন্স পাঠাতে পারবেন কোনো খরচ ছাড়াই।
এদিকে, দেশে থাকা স্বজনেরা সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণের ভিত্তিতে ১ লাখ টাকা সমমূল্যের ইলেকট্রনিক পণ্য কেনার ডিসকাউন্ট কুপন ছাড়াও পাবেন ২৫০০০ টাকা পর্যন্ত সাপ্তাহিক ডিসকাউন্ট কুপন এবং ন্যূনতম ১০,০০০ টাকা রেমিটেন্স গ্রহণে পাচ্ছেন ৩০০ টাকার ডিসকাউন্ট কুপন।
রেমিটেন্স গ্রহণকারীদের জন্য অফার:
১ লাখ টাকার মেগা কুপন - আগামী ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে একজন গ্রাহক মাসে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণ করে ১ লাখ টাকার মেগা কুপন জেতার সুযোগ পাবেন। মেগা কুপন বিজয়ী হওয়ার জন্য গ্রাহককে উক্ত মাসে ন্যূনতম ৪০,০০০ টাকা (সরকারি ২.৫% প্রণোদনা ব্যতীত) রেমিটেন্স গ্রহণ করতে হবে।
প্রতি সপ্তাহে পুরস্কার - ক্যাম্পেইনের আওতায় প্রতি সপ্তাহে ৫ জন সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী পাবেন যথাক্রমে ২৫,০০০, ২০,০০০, ১৫,০০০, ১০,০০০ ও ৫,০০০ টাকার ইলেকট্রনিক ডিভাইস কুপন। সাপ্তাহিক পুরস্কারের জন্য গ্রাহককে উক্ত সপ্তাহে ন্যূনতম ১০,০০০ টাকা (সরকারি ২.৫% প্রণোদনা ব্যতীত) রেমিটেন্স গ্রহণ করতে হবে। এছাড়াও, প্রতিদিন অন্তত ১০,০০০ টাকা রেমিটেন্স গ্রহণ করলেই গ্রাহক পাচ্ছেন নিশ্চিত ৩০০ টাকার ডিসকাউন্ট কুপন।
মেগা ও সাপ্তাহিক কুপনগুলো ট্রান্সকম, সনি, সিঙ্গার, হায়ার, হাইসেন্স, ওয়ালটন সহ দেশসেরা অনেক ইলেকট্রনিক্স শোরুমে ব্যবহার করা যাবে। আর ডেইলি কুপনটি ব্যবহার করা যাবে আগোরা, মিনা বাজার, অটোবি, হাতিল, বেস্ট বাই, বেঙ্গল মিট সহ নির্দিষ্ট মার্চেন্ট আউটলেটে। অফারটি সম্পর্কে ও ডিসকাউন্ট কুপন ব্যবহার বিষয়ে বিস্তারিত জানা যাবে এই লিংকে - https://www.bkash.com/page/rem-rmdn26-camp।
রেমিটেন্স পাঠানো প্রবাসীদের জন্য অফার:
রমজান মাসজুড়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা নির্দিষ্ট এমটিও-এর মাধ্যমে বিকাশ-এ রেমিটেন্স পাঠালে তাদের জন্যও থাকছে দারুণ সব অফার:
• সৌদি আরব এর ‘বারক’ (barq) মানি ট্রান্সফার অপারেটর থেকে রেমিটেন্স পাঠাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।
• যুক্তরাজ্য থেকে ‘এইস’ (ACE)-এর মাধ্যমে রেমিটেন্স পাঠানো যাবে কোনো খরচ ছাড়াই আর প্রতি সপ্তাহে থাকবে আইফোন ১৭ জেতার সুযোগ।
• সংযুক্ত আরব আমিরাত থেকে ‘ইঅ্যান্ড মানি’ (e& money) এবং ‘বোটিম’ (botim) ব্যবহারকারীরা নির্দিষ্ট পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে ২৫,০০০ দিরহাম পর্যন্ত জেতার সুযোগ পাচ্ছেন।
• মালয়েশিয়ার ‘মার্চেন্ট্রেড মানি’ (Merchantrade Money) থেকে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে ৫,০০০ রিঙ্গিত পর্যন্ত ক্যাশব্যাক এবং কার্ড চার্জে ৫০% ছাড়ের সুযোগ রয়েছে।
• সিঙ্গাপুর থেকে ‘হোমটাউন’ (Hometown)-এর মাধ্যমে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে ১ জন পাবেন রাউন্ড ট্রিপ টিকিটে ২০০ এসজিডি ক্যাশব্যাক এবং প্রতি সপ্তাহে ৫ জন পাচ্ছেন ৫০ এসজিডি ক্যাশব্যাক।
• দক্ষিণ কোরিয়া: ‘জিএমই’ (GME)-এর মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে ল্যাপটপ, অ্যাপল ওয়াচ ও ট্যাবলেট জেতার সুযোগ রয়েছে।
• ‘ট্যাপট্যাপ সেন্ড’ (Taptap Send)-এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেনসহ বিভিন্ন দেশ থেকে নির্দিষ্ট প্রোমো কোড (RMDN26) ব্যবহার করে রেমিটেন্স পাঠালে থাকছে নির্দিষ্ট অংকের বোনাস।
বিকাশ-এর মাধ্যমে রেমিটেন্স গ্রহণ সবচেয়ে সহজ, তাৎক্ষণিক ও নিরাপদ হওয়ায় দিন দিন তা প্রবাসী এবং তাদের স্বজনদের কাছে জনপ্রিয় হচ্ছে। বর্তমানে, ১৭০টিরও বেশি দেশ থেকে ১৩৫টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) এর মাধ্যমে প্রবাসীরা দেশে থাকা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে রেমিটেন্স পাঠাতে পারছেন। সেই রেমিটেন্স ২৭টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্ট হয়ে প্রতি হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ নিমেষেই পৌঁছে যাচ্ছে দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে।
এদিকে, রেমিটেন্সের টাকা এখন আরও কম খরচে ক্যাশ আউটের সুযোগ নিতে পারছেন দেশে থাকা প্রবাসীর স্বজনেরা। দেশজুড়ে শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রায় ২,৫০০ এটিএম বুথ থেকে হাজারে মাত্র ৭ টাকা চার্জে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে গ্রাহকরা রেমিটেন্সের টাকা ক্যাশ আউট করতে পারছেন। এছাড়া, ক্যাশ আউট না করেও প্রবাসীর প্রিয়জনরা বিকাশ-এর মাধ্যমেই বিভিন্ন ধরনের পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ, জাকাত-ফিতরা, অনুদান প্রদানসহ অসংখ্য সেবা নিতে পারছেন ঘরে বসেই।
এমএসএম / এমএসএম
এমটিবি ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ
আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন
এবার রমজানে বিকাশ-এ রেমিটেন্স পাঠানো ও গ্রহণে থাকছে ইলেকট্রনিক ডিভাইস, ডিসকাউন্ট কুপন ও ক্যাশব্যাক
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে লিটিগেশন ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৮৮ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান
ইসলামী ব্যাংক বনানী শাখা স্থানান্তর
স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক এবং বেস্ট ওয়েস্টার্ণ হেরিটেজ্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
পদ্মা ব্যাংকের ১৩৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন বরিশালের মনির সিকদার
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৫তম সভা অনুষ্ঠিত
পবিত্র রমজানে ‘রেমিটেন্স সেবা মাস’ পালন করছে এনআরবিসি ব্যাংক
এসিআই লজিস্টিকস (স্বপ্ন)-এর সাথে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করল জাপানের শীর্ষস্থানীয়