আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন
সবার সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হলো অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন। সোমবার সকাল ১১ টার দিকে হাসপাতালের রেডিওলোজি ও ইমেজিং বিভাগে এ সিটি স্ক্যান মেশিন উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতাল ও নাসিংসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন এবং আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক স্থপতি মো. আবদুল্লাহ আল হাবিব (সুমন)।
স্বল্প খরচে সুচিকিৎসা নিশ্চিত করতেই সোমবার সকাল ১১ টার দিকে হাসপাতালের রেডিওলোজি ও ইমেজিং বিভাগে নামফলক উন্মোচন ও ফিতা কেটে সিটি স্ক্যান মেশিন উদ্বোধন করেন আদ্-দ্বীন হাসপাতালের বিভাগীয় প্রধানরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় আদ্-দ্বীন জাতীয় পর্যায়ে রোল মডেল হিসেবে কাজ করছে। স্বাচ্ছন্দ পরিবেশে সেবার মাধ্যমে আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই। সেবার মাধ্যমে স্রষ্টার কাছে যেতে চাই। আদ্-দ্বীনের সেবার পরিধি দিন দিন ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন চালু করা হলো। এই সিটি স্ক্যান মেশিনের মাধ্যমে সর্বস্তরের মানুষের সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করবে বলে আমরা আশা করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন আদ-দ্বীন হাসপাতালের সার্জারী বিভাগের অধ্যাপক ডা. সরদার মো. রেজাউল ইসলাম, অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডা. মো. শহীদুল ইসলাম, শিশু সার্জারী বিভাগের অধ্যাপক ডা. এস এম রেজাউল করিম মারুফ, ইএনটি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান খান, চক্ষু বিভাগের অধ্যাপক ডাঃ আরিফ হায়াত খান পাঠান, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রিচমন্ড রোনাল্ড গোমেজ, নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. নুর উদ্দিন ইউসুফ, গাইনি ও অবস বিভাগের অধ্যাপক ডা. শামসুন নাহার, শিশু বিভাগের অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার, নিওনেটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, রেডিওলজি ও ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. তাপসী রহমান খান, ডেন্টাল ইউনিটের ডা. আয়েশা আক্তারসহ আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও আদ-দ্বীন হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারিরা।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান