ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৮৮ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-৩-২০২৬ দুপুর ৪:৬

প্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধি ও কৌশলগত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ৮৮ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়েছে। কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং দায়িত্ব পালনে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে পদোন্নতি প্রদান করা হয়। 
বৃহস্পতিবার রাজধানীর আইএফআইসি টাওয়ার-এ আয়োজন করা হয় "সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন" শীর্ষক পদোন্নতি প্রদান অনুষ্ঠানের। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত থেকে ৩৩ জন কর্মকর্তার হাতে সরাসরি পদোন্নতি পত্র হস্তান্তর করেন। এছাড়াও দেশের বিভিন্ন শাখা ও উপশাখায় ভার্চুয়ালি আরও ৫৫ জন কর্মকর্তার কাছে পদোন্নতি পত্র প্রদান করা হয়।    
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, “একটি প্রতিষ্ঠানের টেকসই অগ্রযাত্রায় দক্ষ ও প্রতিশ্রুতিবদ্ধ মানবসম্পদের বিকল্প নেই।” তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনে কর্মকর্তারা আরও কৌশলগত দৃষ্টিভঙ্গি, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম ও গ্রাহকসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।   
উল্লেখ্য, আইএফআইসি মেধা ও পারফরম্যান্সভিত্তিক ক্যারিয়ার অগ্রগতিকে অগ্রাধিকার দিয়ে এ বছর মার্চ পর্যন্ত ২৭৫ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে পদোন্নতি প্রদান করেছে একটি স্বচ্ছ ও কর্মীবান্ধব নীতি অনুসরণ করে আসছে, যা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে।   

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত