ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রূপায়ণ সিটির বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২০-১-২০২৬ বিকাল ৭:৪২

দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি-এর উদ্যোগে বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরা ক্লাবে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিক্রয় টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনের অংশ হিসেবে বিক্রয় টিমের সদস্যরা বিভিন্ন কর্মশালায় অংশ নেন।সম্মেলনে বক্তব্য রাখেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। তিনি বলেন,“রূপায়ণ সিটি শুধু একটি আবাসন প্রকল্প নয়, এটি একটি আধুনিক ও পরিকল্পিত নগর ব্যবস্থার প্রতিচ্ছবি। আমরা গ্রাহকদের জন্য নিরাপদ, টেকসই ও ভবিষ্যৎবান্ধব জীবনযাত্রা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
রূপায়ণ সিটির নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান বলেন,“২০২৫ সাল আমাদের জন্য অত্যন্ত সফল ছিল। বিক্রয় টিমের নিরলস পরিশ্রমের ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। ২০২৬ সালে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে ।
সম্মেলনের শেষে আগামী বছরের বিক্রয় লক্ষ্য নির্ধারণ, নতুন কৌশল প্রণয়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পিজে উল্লাহ (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.), সিইও (RH & RL) সাব্বির হোসেন খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত