দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
দিনাজপুরে প্রতিবছরের ন্যায় এ বছরও খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে অরবিন্দু শিশু হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং দিনাজপুর নাট্য সমিতি প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন খায়রুল আনামের পুত্র ও এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা মোঃ জাকির আনাম। এ সময় অত্র এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে মোঃ জাকির আনাম বলেন, আমাদের পাঁচ ভাই-বোনের সম্মিলিত প্রচেষ্টায় বাবা খায়রুল আনাম ও মা জাহানারা বেগমের নামে এই ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়েছে। তাঁরা জীবদ্দশায় সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। তাঁদের সেই মানবিক আদর্শ ও মূল্যবোধকে ধারণ করেই ট্রাস্টটি মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। গত দুই বছর ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে