ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে উইন্টার ফোক ফেস্ট সিজন অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৯-১-২০২৬ বিকাল ৭:৪৬

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) AUST কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী উইন্টার ফোক ফেস্ট সিজন সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে এ উৎসবের সমাপ্তি ঘটে।
রোববার, ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হক উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও প্রো ভাইস-চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. আশরাফুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম, AUST কালচারাল ক্লাবের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
উৎসবটি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শীতকালীন লোকসংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের মাধ্যমে ক্যাম্পাসজীবনে ভিন্নমাত্রা যোগ করে।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন