ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বিএমইউতে দেশের প্রথম রিজনাল অ্যানেস্থেসিয়া বিষয়ক ক্যাডেভার ওয়ার্কশপ অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২০-১-২০২৬ রাত ৮:৫৮

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)তে দেশের প্রথম রিজনাল অ্যানেস্থেসিয়া বিষক ক্যাডেভার ওয়ার্কশপ (Cadaver Workshop on Regional Anesthesia) অনুষ্ঠিত হয়েছে। বিএমইউ এর এ্যানেসথেশিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেসিভ কেয়ার মেডিসিন বিভাগের  পেইন মেডিসিন ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ফরেন ফ্যাকাল্টি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ও হাতে কলেজে প্রশিক্ষণ দেন ইউরোপিয়ান সোসাইটি অফ রিজনাল এ্যানেসথেশিয়ার ক্যাডেভার ওয়ার্কশপের প্রধান প্রফেসর পল কেসলার (Professor Paul Kessler). আজ ২০ জানুয়ারি ২০২৬ইং তারিখে কেবিন ব্লকের ৮ম তলায় পেইন স্কিল এ্যান্ড পাস্টিনেশন ল্যাবে আয়োজিত এই কর্মশালায় চিকিৎসকদের রিজন্যাল অ্যানেস্থেসিয়া, ব্যথা ব্যবস্থাপনা, আল্ট্রাসাউন্ড গাইডেড পদ্ধতি এবং নিডলিং কৌশলে হাতে-কলমে দক্ষতা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। রিজন্যাল অ্যানেস্থেসিয়ার সুবিধা হলো রোগীকে সম্পূর্ণ অজ্ঞান না করে শুধুমাত্র মানবদেহের প্রয়োজনীয় অংশে অপারেশন করা সম্ভব। এটা রোগীদের জন্য অনেক নিরাপদ ও আধুনিক শৈল্য চিকিৎসা পদ্ধতির গুরুত্বপূর্ণ অংশ। অপারেশনের সময় এবং অপারেশন পরবর্তী এই পদ্ধতি রোগীর জন্য নিরাপদ ও কার্যকরী। দেশের প্রথম এই রিজনাল এ্যানেসথেশিয়া বিষয়ক ক্যাডাভেরিক ওয়ার্কশপে ২০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন এবং যারা মৃতদেহের উপর রিজনাল এ্যানেসথেশিয়া প্রয়োগের বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে বাস্তবিক অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করেন। কর্মশালায় জানানো হয়, বিএমইউতে এই ধরণের ওয়ার্কশপ প্রতি বছর ন্যূনমত দুই বার আয়োজন করা হবে। আজকের এই আয়োজন বিএমইউ এর পেইন স্কিল এ্যান্ড পাস্টিনেশন ল্যাব ইউরোপিয়ান সোসাইটি অফ রিজনাল এ্যানেসথেশিয়ার এ্যাক্রেডেটিশন অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।   
আধুনিক চিকিৎসা শিক্ষায় বাস্তবভিত্তিক প্রশিক্ষণের গুরুত্বকে সামনে রেখে আয়োজিত এই অ্যানেস্থেসিয়া সম্পর্কিত ক্যাডেভার ওয়ার্কশপ মানব মৃতদেহ (ক্যাডেভার) ব্যবহার করে শারীরবৃত্তীয় গঠন, স্নায়ু ও পেশীর অবস্থান এবং ক্লিনিকাল প্রয়োগ সম্পর্কে বাস্তব অনুশীলন করানো হয়। বিশেষজ্ঞ প্রশিক্ষক এর তত্ত্বাবধানে পরিচালিত এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব চিকিৎসা দক্ষতায় রূপান্তর করতে সহায়তা করবে। এই ধরণের ক্যাডেভার-ভিত্তিক কর্মশালা নিরাপদ ও কার্যকর রিজনাল অ্যানেস্থেসিয়া চর্চায় চিকিৎসকদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি ভবিষ্যতে রোগীসেবার মানোন্নয়ন এবং জটিলতা হ্রাসে ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। চিকিৎসা শিক্ষায় বিজ্ঞান, দক্ষতা ও মানবিকতার সমন্বয় নিশ্চিত করতে এ ধরণের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতে আয়োজন করা  প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।
বিএমইউ এর আইসিটি ডিরেক্টর ও এ্যানেসথেশিওলজিস্ট অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আজকের কর্মশালায় মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলদার, এভার কেয়ার হাসপাতালের এ্যানেসথেশিওলজিস্ট ডা. লুৎফুল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন। 
মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম তাঁর বক্তব্যে এ ধরণের কর্মশালা পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক বলে উল্লেখ করেন। তিনি তার বক্তব্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টদের প্রতি এন্টিবায়োটিক রেজিট্যান্স এবং হাসপাতালে এসে সংক্রমণজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া থেকে রোগীদের রক্ষা করতে আরো সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানান।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত