ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা ব্যাংক পিএলসি এবং রবি আজিয়াটা পিএলসি-এর যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ডের যাত্রা শুরু


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২০-১-২০২৬ বিকাল ৫:১

বাংলাদেশি বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক পিএলসি এবং দেশের অন্যতম ডিজিটাল কানেক্টিভিটি পার্টনার রবি আজিয়াটা পিএলসি যৌথভাবে ‘রবি এলিট’ গ্রাহকদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে। ১৯ জানুয়ারি, ২০২৬ তারিখে ঢাকার একটি অভিজাত হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ, রবি আজিয়াটার সিইও ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ শাতারা এবং ভিসার (VISA) বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ বলেন, "প্রযুক্তিভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে ঢাকা ব্যাংক সব সময়ই অগ্রগামী। এরই ধারাবাহিকতায় রবি এবং ভিসার সাথে আমাদের এই পথচলা। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরও বেশি গ্রাহককে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।"
রবির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ শাতারা বলেন, "এই কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের গ্রাহকরা দেশে এবং দেশের বাইরে বিশেষ সুবিধা ও বৈশ্বিক অভিজ্ঞতা উপভোগ করবেন। বিশেষ করে আন্তর্জাতিক রোমিং সুবিধার মাধ্যমে গ্রাহকরা সীমানার বাইরেও নিরবচ্ছিন্ন সংযোগ পাবেন। আসন্ন ঈদ ও হজের মৌসুমে এই কার্ড পর্যটক ও হজযাত্রীদের লেনদেন অনেক সহজ করে তুলবে।"
ভিসার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, "ভিসা সবসময়ই গ্রাহকদের নিরাপদ ও দ্রুত লেনদেনের অভিজ্ঞতা দিতে কাজ করে। এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা রবি এলিট প্রোগ্রামের বিশেষ মর্যাদা ছাড়াও রমজান মাসে হজ ও উমরাহ প্যাকেজে বিশেষ ছাড় পাবেন।"
কার্ডের বিশেষ সুবিধাসমূহ:
•    ঢাকা ব্যাংক রবি এলিট সিগনেচার ক্রেডিট কার্ড: প্রথম ১ বছর ইস্যুয়েন্স ফি মওকুফ, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আনলিমিটেড প্রবেশাধিকার, লাউঞ্জ কি-র মাধ্যমে ১৬০০+ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ, ১টি কিনলে ৩টি ফ্রি (Buy 1 Get 3) বুফে ডাইনিং অফার, কমপ্লিমেন্টারি পিক অ্যান্ড ড্রপ এবং মিট অ্যান্ড গ্রিট সার্ভিস, ৪০ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বীমা সুবিধা এবং আন্তর্জাতিক রোমিং অ্যাক্টিভেশন।
•    ঢাকা ব্যাংক রবি এলিট প্লাটিনাম এবং তায়্যিবাহ ইসলামিক প্লাটিনাম কার্ড: প্রথম ৩ বছর বার্ষিক ফি মওকুফ, বলাকা লাউঞ্জে ফ্রি প্রবেশাধিকার, ১টি কিনলে ১টি ফ্রি (Buy 1 Get 1) বুফে ডাইনিং অফার, লাউঞ্জ কি-র মাধ্যমে আন্তর্জাতিক লাউঞ্জ সুবিধা, মিট অ্যান্ড গ্রিট সার্ভিস এবং আকর্ষণীয় রিওয়ার্ড পয়েন্ট।
অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিইএমও মো. মোস্তাক আহমেদ, রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমদ এবং রবির মার্কেটিং হেড মো. শওকত কাদের চৌধুরীসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত