ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

কমিউনিটি ব্যাংকের উদ্যোগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৪-৫-২০২৫ রাত ৯:২০

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র আয়োজনে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের নিয়ে ‘‘কফি উইথ দ্যা ক্যাপ্টেন’’ শিরোনামে পরিচিতি পর্ব ও ব্যাংকিং দায়িত্বশীলতা বিষয়ে বিজনেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মে, ২০২৫) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) জনাব কিমিয়া সাদাত। অনুষ্ঠানে ব্যাংকিং নীতি, প্রবিধি এবং দায়িত্বশীলতা বিষয়ে পারস্পরিক মত বিনিময় ও তথ্যের আদান-প্রদান করেন তিনি। এছাড়া উদ্ভাবনী ব্যাংকিং এবং গ্রাহকসেবার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করেন জনাব কিমিয়া সাদাত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস জনাব মো. আরিফুল ইসলাম; হেড অব এইচআরডি (চলতি দায়িত্ব) এইচ এম মেহেদী হাসান, হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন-উর রহমানসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও অন্যান্য উর্ব্ধতন কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি

সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন

এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা

আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু

গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই

কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

হযরত শাহজালালে ‘প্রোটোকল বাণিজ্য’: ভোগান্তিতে সাধারণ যাত্রী, প্রশ্নের মুখে সেবার মান

ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু