ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শতভাগ আবাসন চেয়ে প্রশাসনকে চবি শিবিরের স্মারকলিপি


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ৫-৫-২০২৫ দুপুর ১২:১১

শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণের দাবীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ( চবি) শাখা।

রবিবার (৪ মে) শাখা শিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলীর নেতৃত্বে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতারকে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, আবাসন কেন্দ্রিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ ও কষ্টের কথা তুলে ধরে এবং যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে বহুতল হল নির্মানের মাধ্যমে সকল শিক্ষার্থীকে আবাসনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫৭ বছর অতিক্রান্ত হলেও শুধুমাত্র ২০% শিক্ষার্থীকে আবাসন সুবিধার আওতাভুক্ত করা হয়েছে। ২৩০০ একরের বৃহত্তর এই ক্যাম্পাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় আটাশ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছে। যাদের মধ্যে অধিকাংশই নিম্নমধ্যবিত্ত অথবা দরিদ্র পরিবারের সন্তান। 

স্মারকলিপিতে আরো বলা হয়, আর্থিক সমস্যার কারণে অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের আশেপাশে অস্বাস্থ্যকর ও নিম্নমানের কটেজ এবং বাসাবাড়িতে অবস্থান করে। অনেক শিক্ষার্থী তাদের নিয়মিত আবাসন এবং খাবারের খরচ যোগান দিতে গিয়ে দিনের অর্ধেক সময় টিউশন, ক্ষুদ্র ব্যবসা ও পার্ট টাইম জবে কাটিয়ে দেয়। ফলশ্রুতিতে নিয়মিত একাডেমিক কার্যক্রম থেকে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়ছে। অনেক শিক্ষার্থী অর্থের যোগান দিতে ব্যর্থ হয়ে নিয়মিত মানসিক ট্রমায় ভুগছে এবং অনেকে নিয়মিত একাডেমিক কার্যক্রম থেকে ছিটকে পড়ছে। এ সকল সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে চবির সকল শিক্ষার্থীকে আবাসনের আওতায় নিয়ে আসা অতিব জরুরি।

এসময় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক  ড. মোহাম্মদ শামীম উদ্দিন খাঁন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারীসহ শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য