জামালপুরে নিউট্রিশন ক্যাম্পেইন অনুষ্ঠিত
Global Agriculture and Food Security Program (GAFSP) এর অর্থায়নে, আন্তর্জাতিক সংস্থা IFAD এবং বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত "ডাইভার্সিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইমপ্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইনস)" প্রকল্পের কারিগরি সহযোগী Global Alliance for Improved Nutrition (GAIN) এর আয়োজনে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা চত্বরে ৫ মে ২০২৫ তারিখে একটি নিউট্রিশন ক্যাম্পেইনের আয়োজন করা হয়। কৃষকদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে উক্ত ক্যাম্পেইনে বকসীগঞ্জ উপজেলা থেকে ২৫০ জন কৃষক এবং কৃষাণী অংশ গ্রহণ করেন।
সর্বোত্তম স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সকল উপাদানসহ একটি সুষম খাদ্য তালিকার গুরুত্ব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা, দৈনন্দিন খাদ্যাভ্যাসে ভারসাম্য বজায় রাখার মাধ্যমে স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরা এবং পুষ্টি বিষয়ক তথ্য ভাগ করে নিয়ে কৃষকদের খাদ্য ও পুষ্টি সম্পর্কে সচেতন করাই এই নিউট্রিশন ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। উক্ত ক্যাম্পেইনে, পুষ্টি বার্তা সম্বলিত মঞ্চ নাটক উপস্থাপনা, পুষ্টি বিষয়ক গান পরিবেশন, স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পদ্ধতিতে রান্নার প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে কৃষক-কৃষাণীদের মধ্যে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।
উক্ত নিউট্রিশন ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন রেইনস প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক, উপ-প্রকল্প পরিচালক সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন, সিনিয়র মনিটরিং অফিসার মোঃ হাবিবুর রহমান, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনুল ইসলাম, GAIN-এর পোর্টফোলিও লিড ড. আশেক মাহফুজ, GAFSP/IFAD এর মিশন টিম, বকশীগঞ্জ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ এবং IFAD, FAO ও GAIN-এর প্রতিনিধিগণ।
দানাদার খাদ্যশস্য, বিশেষ করে ধান ও চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। এছাড়া মাছ, মাংস, ডিম এবং দুধ উৎপাদনেও আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। তবে, এসব অর্জনের পরও পুষ্টির দিক থেকে বাংলাদেশ এখনো অনেকটা পিছিয়ে রয়েছে, বিশেষ করে অনুপুষ্টির ক্ষেত্রে। এর ফলে রক্তশূন্যতা, বামনত্ব এবং কম ওজনের শিশু জন্মের মতো সমস্যা আমাদের দেশে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর অন্যতম প্রধান কারণ হলো অপুষ্টি এবং সঠিক পুষ্টি জ্ঞানের অভাব। অথচ, যারা আমাদের খাদ্যের মূল যোগানদাতা এই কৃষকদের স্বাস্থ্য ও পুষ্টি ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে, ভবিষ্যতে আমরা খাদ্য উৎপাদনেও পিছিয়ে পড়তে পারি। এই বাস্তবতা উপলব্ধি করে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান Global Alliance for Improved Nutrition (GAIN) বাংলাদেশে কৃষকদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে 'রেইনস' প্রকল্পের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মোঃ আবুল বাসার চৌধুরী
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন