ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৫-৫-২০২৫ দুপুর ৪:০

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের (ইসিই)  তৃতীয় বর্ষের (২২ব্যাচ) শিক্ষার্থী তৌকির আহমেদ আবির আত্মহত্যা করেছেন। আজ (৫ মে) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় হল সংলগ্ন শাহ-শিরিন রোডের ভাড়া বাসা থেকে ফ্যানের সাথে গামছা প্যাঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায়  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) শেখ খাইরুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে এটা আত্মহত্যা,তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।"

তাঁর বন্ধুদের বরাতে জানা যায়, প্রেম-সম্পর্কে টানাপোড়েন, পারিবারিক অশান্তি ও আর্থিক কারণে আত্মহত্যা করেছে আবিদ।

এ ঘটনায় সহপাঠী ও বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য