ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের বহিষ্কার দাবি জানিয়ে প্রশাসনকে চবি শিবিরের স্মারকলিপি প্রদান


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ৫-৫-২০২৫ বিকাল ৫:৪৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা, গণহত্যাকে সমর্থন, নিয়মিত শিক্ষার্থীদের হয়রানি, মাদকের আসর বসানোসহ বেশকিছু অভিযুক্ত আইন বিভাগের শিক্ষক হাসান মুহাম্মদ রোমান শুভ'র বহিষ্কারের দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির।

সোমবার (৫মার্চ) বিকালে প্রশাসন  কাছে স্মারকলিপি প্রদান করে চবি ছাত্র শিবির।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  পরীক্ষা নিয়ন্ত্রণ রাজনীতি  বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী নিকট স্মারকলিপি প্রদান করে ছাত্রশিবির।এসময় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইসহাক ভূইয়া, এ.এফ.রহমান হল সভাপতি মোনায়েম শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইসহাক ভূইয়া বলেন,"২৪ এর জুলাই আন্দোলনের পর দেশ থেকে ফ্যাসিবাদ বিলুপ্ত হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে-সকল শিক্ষক নামধারী ফ্যাসিবাদের দোসর আছে তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের কতিপয় নামধারী শিক্ষক ছাত্র-জনতার ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার প্রদত্ত দমন-পীড়নের বৈধতা প্রদান করেছিল। তারা ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় সরকারের বর্বর নির্যাতনের বিরুদ্ধে নয়, বরং সেই হত্যাযজ্ঞ কে সমর্থন জানিয়ে মিছিল ও বিবৃতি দিয়েছেন, যা এক শিক্ষকের ন্যূনতম নৈতিকতা ও দায়িত্ববোধের পরিপন্থি। শিক্ষাঙ্গণ কোনো স্বৈরাচার পন্থি মতাদর্শের আশ্রয়স্থল হতে পারে না। যারা ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনের বিরোধিতা করেছেন এবং সরকারি হত্যা কাণ্ডের পক্ষে অবস্থান নিয়েছিলো, তাদের চিহ্নিত করে শিক্ষকতা পেশা থেকে অবিলম্বে বহিষ্কার করা হোক।"

এমএসএম / এমএসএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা

চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব

কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র‍্যালি

জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২

ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম

এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি

‎দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা

উচ্চশিক্ষায় বৃত্তি পেলেন গণ বিশ্ববিদ্যালয়ের ৭০ নারী শিক্ষার্থী