শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত, গুরুতর আহত ১
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় আলবি(২) নামের এক শিশু নিহত হয়েছে৷ গুরুতর আহত হয়েছেন শিশুটির দাদা নূর উদ্দিন(৬৫)।
মঙ্গলবার(৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের বগলারখাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আলবি বগলারখাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮ টার দিকে দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বগলারখাড়া এলাকায় শিশু আলবি ও তারা দাদা হাটছিলেন। তখন হঠাৎ করেই পিছন থেকে দিরাইগামী একটি পিকআপ(ঢাকা মেট্রো-ন ১৬৮৪৯২) তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়৷ এবং তার দাদা নুর উদ্দিন গুরুতর আহত হন৷ পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, দিরাইগামী একটি পিকআপের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে৷ ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত