ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বড়লেখায় আন্ত:জেলা সিএনজি চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৩ সিএনজি উদ্ধার


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৬-৫-২০২৫ বিকাল ৫:১৭

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ, সিএনজি মালিক ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ৩টি সিএনজি উদ্ধার ও আন্ত:জেলা সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা চোরাই অটোরিকশা (সিএনজি) বিক্রি করতে বড়লেখার দাসেরবাজারে গিয়েছিল।
গ্রেফতার চোরেরা হচ্ছে- ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের পুর্ব মোবারকপুর গ্রামের আব্দুল হাদীর ছেলে নাহিদ আহমদ (২০), গোয়ালাবাজার ইউনিয়নের শষার কান্দি গ্রামের আহমদ আলীর ছেলে সাইফুল ইসলাম (২১), তাজ পুর ইউপির ষাইটধা গ্রামের আব্দুল আহাদের ছেলে সিরাজুল ইসলাম (১৯) ও বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউপির চান্দগ্রামে মৃত বাছির উদ্দিনের ছেলে  মাসুম আহমদ (১৯)।

সোমবার দুপুরে উপজেলার দাসেরবাজার ও চান্দগ্রাম এলাকা হতে স্থানীয় জনসাধারণ ও সিএনজি মালিকের সহযোগিতায় পুলিশ তাদের গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে পুলিশ বড়লেখা ও সিলেটের বিভিন্ন জায়গা থেকে চুরি করা তিনটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে।

জানা গেছে, সিলেটের বরইকান্দি এলাকার মিসেস হাজেরা আক্তারের মালিকানাধীন একটি সিএনজি চালিত অটোরিকশা সোমবার সকালে চান্দিরপুর এলাকা থেকে চুরি হয়। চোরেরা অটোরিকশাটি নিয়ে বড়লেখা উপজেলার দাসেরবাজারে যায়। লোকেশন ট্যাকিংয়ের মাধ্যমে সিএনজি মালিক দাসেরবাজার পর্যন্ত অবস্থান নিশ্চিত হন। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এক বাড়িতে তার সিএনজি সনাক্ত করেন। তখন ওই বাড়িতে তিন চোর ঘুমাচ্ছিল। তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। তিন চুরের তথ্যের ভিত্তিতে এস আই মো.মাসুদ পারভেজ অভিযান চালিয়ে চান্দগ্রাম এলাকা থেকে ২ টি অটোরিকশা উদ্ধারের পাশাপাশি আরও একজনকে আটক করেন। চোরেরা জানিয়েছে তারা বিক্রি করতেই সিএনজি নিয়ে বড়লেখার দাসেরবাজারে গিয়েছিল। এর আগে তারা বিভিন্ন এলাকা থেকে আরও সিএনজি চুরি করেছে।

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার মঙ্গলবার বিকেলে জানান, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা সিএনজি চালিত অটোরিকশা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের হেফাজতে থাকা তিনটি চোরাই সিএনজি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ৩ সিএনজির মালিক গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মঙ্গলবার গ্রেফতার ৪ আসামিকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন