ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে ভেজাল পণ্য বিক্রি করায় জরিমানা ও দোকান সিলগালা


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬-৫-২০২৫ বিকাল ৫:২৪

নাটোরের গুরুদাসপুরে ভেজাল পণ্য বিক্রি করায় শ্রী গোপাল কুন্ডু নামে এক মুদি দোকানীকে জরিমানা ও দোকান সিলগালা করা হয়েছে।

সোমবার (০৫ মে) সন্ধ্যায় উপজেলার চাঁচকৈড় বাজারে ওই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। এসময় দোকানে পর্যাপ্ত পরিমাণ ভেজাল পণ্য পাওয়ায় সুমনা এন্টারপ্রাইজের মালিক শ্রী গোপাল @ ভেলা কুন্ডুকে ১ লাখ টাকা জরিমানা ও দোকান সিলগালা করা হয়।

স্থানীয়সুত্রে জানাযায়- দীর্ঘদিন ধরে চাঁচকৈড় বাজারে শ্রী গোপাল কুন্ডু তার মুদি দোকানে মানহীন, মেয়াদোত্তীর্ণ পণ্য নকল বিড়ি-সিগারেট, শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য মজুদ ও বিক্রি করছিলেন। গতকাল সোমবার সন্ধ্যার দিকে আলমগীর হোসেন দোকানের জন্য গোপাল কুন্ডুর কাছে খুচরা মাল কিনতে গেলে তাকে নকল স্টার সিগারেট ও মনোমহন বিড়ি দেন। এসময় পণ্যগুলো নকল মনে হলে তিনি সিগারেট ও বিড়ি কোম্পানীর কর্মরত বিক্রয় প্রতিনিধি মাহবুবুর রহমানকে জানান। কোম্পানির প্রতিনিধিরা এসে বিষয়টি জানতে চাইলে ব্যবসায়ী গোপাল কুন্ডু তাদের লাঞ্চিত করেন। উপায় না পেয়ে তারা উপজেলা প্রশাসনকে খবর দিলে তাদের উপস্থিতি টের পেয়ে দোকানে তালা ঝুলিয়ে পালিয়ে যায় গোপাল কুন্ডু।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ বলেন- ব্যবসায়ী গোপাল কুন্ডুর দোকানে বিপুল পরিমান মজুদকৃত নকল ও মানহীন শিশু খাদ্য পটেটো, জুস, চকলেট, পানিয়, জর্দা স্যালাইনসহ নানা খাদ্য সামগ্রী পাওয়া গেছে। ভেজাল পণ্য রাখার অপরাধে ৫৩ ধারায় দোকানীকে ১ লাখ টাকা জরিমানা ও দোকান সিলগালা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির