ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বান্দরবনে খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যা:চবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ৬-৫-২০২৫ বিকাল ৫:২৬

বান্দরবনের এক আদিবাসী খেয়াং নারীকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও ধর্ষকদের বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৬মে) দুপুর ১২ ঘটিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২১-২২ সেশনের শিক্ষার্থী রিবেক চাকমার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ১৯-২০ সেশনের শিক্ষার্থী নুখ্যইমং মারমা। উক্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সাধারণ আদিবাসী শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন চবির ২৩-২৪ সেশনের শিক্ষার্থী চৈহ্লাপ্রু খেয়াং।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল, চবি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক শৈ মংসাইন মারমা বলেন, "ঐতিহাসিক কাল থেকে পাহাড়ের আদিবাসী জনগণ নিপীড়ন অত্যাচারের মধ্যে বেঁচে আছে। বর্তমান বাংলাদেশেও সে প্রক্রিয়া চলমান রয়েছে। তার প্রমাণ গতকাল বান্দরবানে আদিবাসী খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যা করার মতো নৃশংস ঘটনা।"

 বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদের প্রতিনিধি মো. সোহেল রানা বলেন, "আমরা জানতে পেরেছি আদিবাসী খিয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর নির্মম ভাবে হত্যা করা হয়েছে। যা একটি বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। পাহাড়ে এ ধরনের ঘটনা নতুন নয়।ধর্ষকের কোনো জাত কিংবা ধর্ম নেই,ধর্ষকের পরিচয় সে একজন অপরাধী। সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করতে হবে।
 চট্টগ্রাম পলিট্যাকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সোহেল খেয়াং বলেন, পাহাড়ে এযাবৎ যতগুলা ধর্ষণের ঘটনা ঘটেছে তার কোনোটির সুষ্ঠু বিচার হয়নি। এই বিচারহীনতা অপরাধীদের আরও অপরাধ সংঘটিত করতে উৎসাহিত করছে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য