সীতাকুণ্ড সমুদ্র উপকূল থেকে যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ড সমুদ্র উপকূল থেকে নির্মল দাশ (৪৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে কুমিরা নৌ পুলিশ ।
মোঙ্গলবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের সমুদ্র উপকূলে জেলেরা মাছ ধরতে গেলে কেওড়া বাগানে একটি লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দেয়। পরে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
নিহত নির্মল দাশের পরিবার সূত্রে জানা যায় , নির্মল দাশ শরীরে জ্বালাপোড়া করার কারণে প্রায় সময় সাগরে গোসল করতে যায়। কিন্তু সে গত বৃহস্পতিবার (১ মে ) সমুদ্রে গোসল করতে গিয়ে আর বাড়িতে ফিরেনি। পরে অনেক খোঁজাখুঁজি পরেও সন্ধান না পেয়ে রবিবার থানায় একটি অভিযোগ দায়ের করেন পরিবার। মঙ্গলবার সকালে সমুদ্র উপকূলের কেওড়া বাগানে অর্ধগলিত ভাবে তার লাশ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালি উদ্দিন বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ