ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

স্যামসাং নিয়ে এল উচ্চ সক্ষমতা সম্পন্ন নতুন দুইটি স্মার্ট ওয়াশিং মেশিন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৭-৫-২০২৫ বিকাল ৫:৩৬

শের বাজারে সম্প্রতি নতুন দু’টি ওয়াশিং মেশিন উন্মোচন করেছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ; যথা: ৯.৫ কেজি টপ লোড ওয়াশার (ডব্লিউএ৯৫সিজি) এবং এআই প্রযুক্তি সমর্থিত ৯ কেজি ফ্রন্ট লোড ওয়াশার (ডব্লিউডব্লিউ৯০ডিজি) । দু’টি ওয়াশিং মেশিনই উদ্ভাবনী প্রযুক্তি ও ইউজার-সেন্ট্রিক ফিচার সমৃদ্ধ, যা নিশ্চিত করবে উন্নত পারফরমেন্স এবং অধিক স্বাচ্ছন্দ্য।

৯.৫ কেজি টপ লোড ওয়াশারটিতে রয়েছে ইকো বাবল প্রযুক্তি, ডুয়াল স্টর্ম, বাবল স্টর্ম ও স্পিড স্প্রে; এর ফলে, কাপড় হবে আরও পরিষ্কার, একইসাথে বজায় থাকবে কাপড়ের কোমল্পতা। ওয়াশিং মেশিনটিতে সফট ডোর ক্লোজিং সুবিধাও রয়েছে। ব্যবহারকারীদের অধিক স্বাচ্ছন্দ্য নিশ্চিতে রয়েছে ১০ লেভেল পর্যন্ত ওয়াটার অ্যাডজাস্টেবল সক্ষমতা এবং ফাইভ-স্টার এনার্জি-এফিশিয়েন্ট রেটিং। এর ৭০০-আরপিএম স্পিন স্পিড ও স্মার্ট চেক ফিচার মেশিনের পারফরমেন্সকে করবে আরও শক্তিশালী ও নিশ্চিত করবে স্বাচ্ছন্দ্যদায়ক ব্যবহার।  

অন্যদিকে, ৯ কেজি ফ্রন্ট লোড ওয়াশারে রয়েছে এআই ওয়াশ, এআই ইকো বাবল, এআই কন্ট্রোল, স্মার্টথিংস কানেক্টিভিটি ও অটো ডিসপেন্স ফিচার। উদ্ভাবনী এ সব ফিচার কাপড় ধোয়ার প্রক্রিয়াকে করে তুলবে আরও কার্যকরী। ওয়াশিং মেশিনটিতে রয়েছে ১,৪০০-আরপিএম স্পিন স্পিড ও এনার্জি এফিশিয়েন্সি ক্লাস ‘এ’ এবং প্রতি সাইকেলে ওয়াশিং মেশিনটি ৫০ লিটার পানির ব্যবহার করবে; যে কারণে, এ ফ্রন্ট লোড ওয়াশারটি সাশ্রয় করবে পানি ও বিদ্যুৎ উভয়ই। স্টেক্লিন ড্রয়ার, হাইজিন স্টিম ও বাবল সোক-এর মতো চমৎকার ফিচার সমৃদ্ধ এ ওয়াশিংটি সহজেই যেমন কাপড়কে করে তুলবে আরও পরিষ্কার, তেমনি পুরো প্রক্রিয়া হবে আরও হাইজেনিক। পাশাপাশি, এর ঝকঝকে ব্ল্যাক কার্ভড ডোর ডিজাইন ওয়াশিং মেশিনটিকে দিয়েছে প্রিমিয়াম ও স্টাইলিশ লুক।

এ নিয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “আমাদের বিশ্বাস, ৯.৫ কেজি টপ লোড ওয়াশার ও ৯ কেজি ফ্রন্ট লোড ওয়াশার – এ দু’টি ওয়াশিং মেশিনই চমৎকার পারফরমেন্স নিশ্চিত করার মাধ্যমে ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে নতুন মাত্রা যুক্ত করবে। আমাদের ক্রেতাদের প্রতিদিনকার জীবনকে আরও সহজ করে তুলতে আমরা ধারাবাহিকভাবে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসবো।”

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন