ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আইফোনের ক্ষতির কারণ বাইকের ইঞ্জিন!


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১২-৯-২০২১ দুপুর ১০:১

বিশ্ববাসীকে সেরা ক্যামেরা দিলেও অনেক ক্ষেত্রেই ভালো ছবি তুলতে পারছেন না ক্রেতারা। এর পিছনে রয়েছে কিছু কারণ। এই নিয়ে কী বলছে Apple।

অবাক করার মতো রিপোর্ট প্রকাশ করল অ্যাপল। আমেরিকান টেক জায়ান্ট জানিয়েছে, বাইকের ইঞ্জিন থেকে ক্ষতি হচ্ছে আইফোনের ক্যামেরার পারফরম্যান্সের। বিশ্ববাসীকে সেরা ক্যামেরা দিলেও অনেক ক্ষেত্রেই ভালো ছবি তুলতে পারছেন না ক্রেতারা। এর পিছনে রয়েছে কিছু কারণ।

সম্প্রতি একটা সাপোর্ট পেজ তৈরি করেছে অ্যাপল। যেখানে এই মার্কিন কোম্পানি জানিয়েছে, হাই পাওয়ারের বাইকের ইঞ্জিন আইফোস ক্যামেরার পারফরম্যান্সের ক্ষতি করছে। অনেক ক্ষেত্রে বাইকের ইঞ্জিনের তরঙ্গ সরাসরি ভালো ছবি তুলতে দিচ্ছে না আপনাকে। ক্যামেরায় সব ধরনের সুবিধা থাকা সত্ত্বেও ছবি নিয়ে নিরাস হতে হচ্ছে ব্যবহারকারীকে।

বিশ্বে আইফোনের ক্যামেরা ঘিরে কৌতূহলের শেষ নেই। প্রতিবারই নতুন ফোনে ক্যামেরার জন্য বিশেষ ফিচার আনে অ্যাপল। এবারও আইফোন ১৩-এর আত্মপ্রকাশের আগে বাজারে ঘুরে বেড়াচ্ছে একাধিক খবর। ইতিমধ্যেই অ্যাপলের ক্যামেরায় রয়েছে 'অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন'-এর সুবিধা। মূলত হাত কেঁপে গেলেও ছবি তোলায় তার যেন প্রভাব না পড়ে তাই এই ফিজিক্যাল স্পেকস দিয়েছে অ্যাপল। দৌড়ে ভিডিও ধারণ বা কাঁপা হাতে ফটো তোলার ক্ষেত্রে কাজে দেয় এই ফিচার।

মূলত, ছবি স্টেবলাইজ বা স্থির করার জন্যই কাজ করে ওআইএস। এছাড়াও রয়েছে ক্লোজড লুক অটো ফোকাস। যা ভাইব্রেশনের মধ্যেও ভালো ছবি তুলতে কাজে আসে।

কোনওভাবেই বেশি পাওয়ারফুল বাইকের ইঞ্জিনের গায়ে আইফোন রাখতে না করছে অ্যাপল। এতে ওআইএস-এ প্রভাব পড়তে পারে বলে মনে করে কোম্পানি।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন