ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ক্লাস শেষে ফেরার পথে নিখোঁজ চবি শিক্ষার্থী


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-৫-২০২৫ দুপুর ৩:৩৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ইস্তেফাজুল ইসলাম নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৬ মে) দুপুরে ক্লাস ছুটির পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।  বুধবার (৭ মে) প্রক্টরের নিকট দেওয়া এক চিঠিতে এমন তথ্য জানান জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. লায়লা খালেদা।
 
নিখোঁজ ইস্তেফাজুল ইসলাম এ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি দক্ষিণ ক্যাম্পাসের একটি বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার দুলহাজরা গ্রামে। তিনি ওই গ্রামের নাজির আহমেদ ও ফাতেমা আকতার দম্পতির সন্তান।
 
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিভাগের ক্লাস ছুটির পর থেকেই তার সন্ধান পাওয়া যাচ্ছে না। মুঠোফোনে যোগাযোগ করেও তার সন্ধান পাচ্ছেন না পরিবার ও বিভাগের বন্ধু-বান্ধবেরা।
 
এ বিষয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লায়লা খালেদা বলেন, বুধবার দুপুরের দিকে ইস্তেফাজুলের সহপাঠী এবং এক শিক্ষক এসে আমাকে জানালো সে নিখোঁজ। পরে আমরা ডিন স্যার এবং প্রক্টর স্যারকে বিষয়টি লিখিত জানিয়েছি। তারা ব্যবস্থা নিচ্ছেন।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ইতিমধ্যে আমরা ওই শিক্ষার্থীর বিষয়ে হাটহাজারী থানার ওসিকে জানিয়েছি। এ ছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জানানো হয়েছে। আর তার ভাই লোকমান এ ঘটনায় একটি জিডি করেছে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য