ছাগলকে ঘাস খাওয়ানো নিয়ে সংঘর্ষ, নরসিংদীতে প্রাণ গেল একজনের
নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে ছাগলকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষে মোস্তফা মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ও মেয়েসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
বুধবার (৭ মে) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুই ভাই রুবেল মিয়া (৩৩) ও আলাউদ্দিন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে মাঠে ছাগল বাঁধা নিয়ে মোস্তফা মিয়ার সঙ্গে প্রতিবেশী আলাউদ্দিনের বাকবিতণ্ডা হয়। এর জেরে আলাউদ্দিনের পক্ষের রুবেল, আলমগীর, সোহাগ ও তালেব আলী দেশীয় অস্ত্র নিয়ে মোস্তফা মিয়া ও তার পরিবারের ওপর হামলা চালায়।
হামলায় মোস্তফা মিয়াসহ তার ছেলে শাহীন (২১) ও মেয়ে তানিয়া (২৮) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মোস্তফা মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied