ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা মেলায় এনআরবিসি ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের নারী উদ্যোক্তাদের নিয়ে ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলায় অংশ নিয়েছে এনআরবিসি ব্যাংক। ৮ মে, বৃহস্পতিবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত চার দিনব্যাপী মেলায় এনআরবিসি ব্যাংকের স্টল পরিদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মুস্তাফা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো.তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় এনআরবিসি ব্যাংকের স্টলটি আগামী ১১ মে রোববার পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এনআরবিসি ব্যাংকের স্টলে নারীদের উদ্যোক্তা হতে উৎসাহিত করা, নতুন নতুন ব্যবসা সম্পর্কে জানানো এবং উদ্যোক্তা হতে ঋণসহ প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তা সম্পর্কে অবহিত করা হবে। এছাড়া এনআরবিসি ব্যাংকের স্টলে এনআরবিসি ব্যাংকের ঋণ সহায়তায় গড়ে ওঠা দুজন নারী উদ্যোক্তার উৎপাদনকৃত পণ্য প্রদর্শনী ও বিক্রয়ের সুযোগ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন