শ্বশুরবাড়িতে গিয়ে প্রতিবেশীকে দেখে চমকে গেলেন ঋতাভরী!
এই মুহূর্তে কলকাতা-মুম্বাই ছুটে বেড়াচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কলকাতার পর অভিনেত্রীর দ্বিতীয় বাড়ি অর্থাৎ শ্বশুরবাড়ি এখন মুম্বাইতে। প্রেমিক সুমিত আরোরার সঙ্গে আংটি বদলের পর মুম্বাই শহরে নতুন করে সংসার পেতেছেন ঋতাভরী।
এপ্রিলেই জীবনের নতুন অধ্যায় শুরু করেন অভিনেত্রী। তবে শ্বশুরবাড়িতে গিয়ে নাকি চমকে যান ঋতাভরী! শুধু তাই নয়, মনও ভালো হয়ে যায় তার। কারণ, সেখানে অভিনেত্রী তার প্রতিবেশী হিসেবে পেয়েছেন টালিউড অভিনেতা জিৎকে।
এখন মুম্বাইতে বেশ অনেকটা সময় ধরে কাটাচ্ছেন জিৎ। তাই সেখানেই টালিউডের দুই অভিনেতা-অভিনেত্রীর দেখা-সাক্ষাতের সুযোগও রয়েছে।
সম্প্রতি তাদের সাক্ষাতের ছবিও ভাইরাল। তাদের দেখা হওয়া মাত্রই প্রিয় অভিনেতার সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে ভাগ করলেন ঋতাভরী চক্রবর্তী। বলা যায়, আগে থেকেই জিতের সঙ্গে তার দারুণ সম্পর্ক। ‘শেষ থেকে শুরু’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা।
এদিকে নিজের নতুন সংসারকে সুন্দর করে সাজিয়েছেন অভিনেত্রী। শুধু নতুন সংসারের আনন্দই নয়, নতুন শহরে নিজেকে মানিয়ে নেওয়া, দুই বাড়িতেই যাতায়াত করা বেশ কঠিন হয়ে উঠলেও এই মুহূর্তটা উপভোগ করছেন ঋতাভরী। অভিনেত্রীর এই পোস্ট দেখে অনেকেরই মনে হয়েছে জিৎ কি তবে নতুন বাড়ি কিনে ফেললেন বলিউডের টাউনে? তা যদিও এখনও জানা যায়নি। তবে মুম্বাইতে থিতু হওয়ার পরিকল্পনা রয়েছে জিতের, এমন জল্পনাও রয়েছে।
এমএসএম / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?