ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নীলে নীলে মিলে একাকার মিম


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ২:৫

ঢালিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন বিদ্যা সিনহা মিম। পর্দার পাশাপাশি মডেলিং নিয়েও ব্যস্ততা রয়েছে তার। সামাজিক মাধ্যমে কখনো নানা অবতারে মেলে ধরেন নিজেকে, ভক্তদের মাঝে রীতিমতো মুগ্ধতা ছড়ান এই নায়িকা।

ছুটিছাটায় কোথাও বেড়াতে গেলেও সেখান থেকে আকর্ষণীয় রূপে নিজেকে মেলে ধরেন বিদ্যা সিনহা মিম। তবে এবার কাজের ব্যস্ততাকে সঙ্গে নিয়েও বেড়াতে গিয়েছিলেন তিনি। সম্প্রতি নীল সাগরের দেশ মালদ্বীপ বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে একটি কমার্শিয়ালের কাজে অংশ নিতে দেখা যায় তাকে। এবার কাজের ফাঁকে নিজেকে ভক্তদের কাছে মেলে ধরলেন মিম।

সম্প্রতি মালদ্বীপের সাগরপাড় থেকে থেকে কিছু মনোমুগ্ধকর ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন মিম। নীলে নীলে মিলে যেন এদিন একাকার হয়ে যান মিম! কারণ, মিমের পরনেও ছিল এদিন নীল রঙের, সাদা ফুলের প্রিন্টের টপস। যা আশেপাশের পরিবেশের রঙের সঙ্গেও মিলে যায়।

বলা বাহুল্য, সমুদ্রের নীল জলের প্রাকৃতিক এই সৌন্দর্যের মাঝে মিশে যাওয়া মিমের এই ফ্যাশন যেন ছিল চোখ জুড়ানো। এছাড়াও খোলা চুল, ন্যাচারাল মেকআপ আর মুখভরানো হাসিতে নিজেকে করে তোলেন আরও প্রাণবন্ত ও আবেদনময়ী।

মিমের এই বেড়াতে যাওয়ার ছবিগুলো যেমন ভক্তদের মাঝে ভ্রমণের এক আমন্ত্রণও তৈরি করে দিচ্ছে, তেমন এই ছবিগুলোর মাধ্যমে মিম আবারও প্রমাণ করলেন তিনি শুধু একজন চিত্রনায়িকাই নন, বরং একজন স্টাইল আইকন এবং প্রকৃতিপ্রেমীও। সব মিলিয়ে ভক্তদের মাঝে ছড়িয়েছে মুগ্ধতা, প্রশংসা- ভালোবাসাও পাচ্ছেন নায়িকা।

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক