ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বারহাট্টা উপজেলা জুড়ে ভূমিসেবায় চরম ভোগান্তি!


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ৩:৮

সার্ভার সমস্যার কারণে গত বছরের ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ভূমি অফিসের অনলাইন সার্ভারের সেবাগুলো বন্ধ ছিল। ভূমি মন্ত্রণালয়ের উদ্দ্যোগে অনলাইন সার্ভার সেবা বন্ধ হলেও পরবর্তীতে সারা দেশের অনলাইন ভূমি সেবা স্বাভাবিক হয়। অথচ বারহাট্টা উপজেলায় ভূমি সংশ্লিষ্ট সেবাগুলো এখনও স্বাভাবিক হয়নি। সারা দেশে অনলাইন ভূমি সেবা স্বাভাবিক হওয়ার পর দীর্ঘ ছয় মাস অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত উপজেলার সাত ইউনিয়ন ভূমি অফিসে  জমির কাগজপত্র ঠিক করা, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, খতিয়ান সৃষ্টি সেবা (মিউটেশন) নিতে অনলাইনে কাজ করতে না পারায় সীমাহীন ভোগান্তিতে পরেছেন হাজার হাজার উপকারভোগীরা। এতে ব্যাহত হচ্ছে সরকারি রাজস্ব আদায়।

সরেজমিনে উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিস, বাউসী ইউনিয়ন ভূমি অফিস, রায়পুর ইউনিয়ন ভূমি অফিস, চিরাম ইউনিয়ন ভূমি অফিস, সিংধা ইউনিয়ন ভূমি অফিস, সাহতা ইউনিয়নের ভূমি অফিসে গিয়ে দেখা যায়, অফিস গুলোতে সেবাগ্রহীতা নেই বললেই চলে। অথচ উপজেলার ৭ টি ইউনিয়ন ভূমি অফিসে প্রতিদিন বহু মানুষ ভূমিসেবা নিতে আসেন। জমির কাগজপত্র ঠিক করা, ভূমি উন্নয়ন কর পরিশোধ করা, ই-নামজারি, খতিয়ান সৃষ্টি সেবা (মিউটেশন) নিতে ভূমি অফিসে আসা শত শত মানুষ ‘অনলাইন সার্ভার বন্ধ, নেটওয়ার্ক স্লো, পরে আসেন’ এমন বক্তব্য শুনতে শুনতে হতাশ হয়ে পড়েছেন সেবাগ্রহীতারা। দীর্ঘদিন ধরে ভূমি সেবা কার্যক্রম বন্ধ থাকায় ভূমি অফিসে লোকজন এখন আর তেমন আসেন না। এতে ভূমি অফিসগুলো এখন প্রায় জনশূন্য।

বারহাট্টা সদর ইউনিয়ন ভূমি অফিসে গেলে সাহেব আলী নামের একজন সেবাগ্রহীতার সাথে কথা বললে তিনি জানান, আড়াই মাস  ধরে ৩০ শতাংশ জমির ই-নামজারি করতে ভূমি অফিসে ঘোরাঘুরি করছি। কিন্তু সার্ভারের সমস্যা, কখনও অফিসার নেই তাদের এসব বিভিন্ন অজুহাতে নামজারি করাতে পারছি না। কবে যে, সব ঠিক হবে? সেটাও ভূমি অফিসের লোকজন বলতে পারছেন না। অথচ আমার মামার বাড়ির এলাকা পার্শ্ববর্তী উপজেলা মোহনগঞ্জে খোঁজ নিয়ে জেনেছি সেখানের ভূমি অফিসে ১৫ দিনে কমপক্ষে ৩০০ নামজারীর আবেদন নিষ্পত্তি করা হচ্ছে।

কথা হয় চিরাম ইউনিয়নে জসিম নামের একজন সেবাগ্রহীতার সাথে। তিনি জানান,।জমি ই-নামজারীর জন্য পাঁচ মাস আগে আবেদন  করেছেন তিনি। কিন্তু পাঁচ মাস ধরে দু–এক দিন পরপর খোঁজ নিতে ভূমি অফিসে আসছেন। কিন্তু তিনি নামজারী করাতে পারছেন না। তিনি বলেন, ‘জরুরি প্রয়োজনে জমি বিক্রি করব। ক্রেতার সঙ্গে সবকিছু ঠিকঠাক করা হয়েছে। কিন্তু রেজিস্ট্রি করে দিতে পারছি না। কারণ, জমি রেজিস্ট্রি করতে নামজারী প্রয়োজন হয়। কয়েক দিন পর পর অফিসে যাচ্ছি আর ফিরে আসছি। অফিসে গেলে তারা এসিল্যান্ড নাই, সার্ভার স্লো, এই নাই, সেই নাই বলে বিভিন্ন অজুহাত দেখান। কিন্তু কবে যে, নামজারীর কাগজ হাতে পাব সেটাও তাঁরা বলতে পারছেন না। এতে আমার মতো হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছেন।

বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ বলেন, গত বছরের ২৬ নভেম্বর থেকে সার্ভারের সফটওয়্যারের দ্বিতীয় সংস্করণের কাজ শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে চালু হলেও কিছু সমস্যার কারণে কাজ করা যাচ্ছে না। ফলে আমরা সেবাগ্রহীতাদের সেবা প্রদান করতে পারছি না। এতে নামজারি ও রাজস্ব আদায়ও ব্যাহত হচ্ছে। তবে খুব দ্রুতই সার্ভার সচল ও নেটওয়ার্ক ঠিক হবে বলে আশা করছি।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান