ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

এসডিআই কর্তৃক সড়ক দূর্ঘটনায় নিহত শাখা ব্যবস্থাপক আজগর এর পরিবারকে ৮৬ লক্ষ টাকার চেক প্রদান


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ৩:৯

সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্ এসডিআই এর জিরানী শাখার সাবেক শাখা ব্যবস্থাপক মরহুম মোঃ আলী আজগর এর পরিবারকে ৮৫.৯৫,১৯৮/- (পঁচাশি লক্ষ পঁচানব্বই হাজার একশত আটানব্বই  টাকা বেনিফিট এর চেক হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য যে গত ১২ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ বুধবার, সকাল ৭ টা ১০ মিনিটে মোটর সাইকেল দুর্ঘটনায় এসডিআই-এর জিরানী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আলী আজগর ইন্তেকাল করেছেন।  মৃত্যুকালে তার বয়স ছিল ৪৭বছর।তিনি এসডিআই-তে  ২২ বছর ১১ দিন নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন।তার মৃত্যুতে এসডিআই কর্তৃপক্ষ গভীর শোকাহত।

গতকাল ৯ মে ২০২৫  শুক্রবার এসডিআই কর্তৃক মরহুম মোঃ আলী আজগর এর স্মরনে এক মিলাদ ও দোয়া মাহফিল এবং তার পরিবারকে বেনিফিট এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে।যেখানে তার পরিবার, সাংবাদিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।উক্ত অনুষ্ঠানে এসডিআই-এর নীতিমালা অনুযায়ী, মরহুমের নির্বাচিত নমিনি তার স্ত্রী ফরিদা ইয়াসমিন ও পুত্র মোঃ রবিউল ফয়সাল-এর নিকট ৮৫.৯৫,১৯৮/- (পঁচাশি লক্ষ পঁচানব্বই হাজার একশত আটানব্বই) টাকা বেনিফিট হিসেবে চেক হস্তান্তর করা হয়।

এফটিসি হল রুম, সূতিপাড়া, ধামরাই, ঢাকাতে অনুষ্ঠিত মিলাদ, দোয়া মাহফিল ও,স্মরণ সভায় বক্তব্য রাখেন এসডিআই এর  প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ সামছুল হক,এসডিআই কেন্দ্রীয় অফিসের পরিচালক (কার্যক্রম) মোঃ কামরুজ্জামান। এছাড়াও   কেন্দ্রীয় অফিসের অন্যান্য কর্মকর্তা ও ঢাকা, ধামরাই জোনের জোনাল ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তাগণ  মরহুমের কর্ম জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। 

বক্তারা বলেন মোঃ আলী আজগর তার কর্মজীবনে অত্যন্ত সততা, দায়িত্বশীলতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে সকলের মাঝে ধারনাতীত ছাপ রেখে গেছেন। তার অবদান ও স্মৃতি চিরভাস্বর হয়ে থাকবে।আমরা এসডিআই ও তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও সহমর্মিতা কামনা করছি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ