ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

কালুয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২১-২-২০২৬ রাত ৮:২৪

নড়াইলের কালিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২১ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১১টায় উপজেলায় পরিষদ   মিলনায়তনে অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।


কালিয়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)

 শ্রাবণী বিশ্বাসের সঞ্চালনায় ও  উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ  ইদ্রিস আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, আই,সি,টি কর্মকর্তা প্রস্ফুট মন্ডল, কালিয়া উপজেলা ইমাম ও ওলামা পরিষদের সভাপতি, মাওলানা মোঃ হাফিজুর রহমান, কালিয়া পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ সিহাব হোসেন, পৌর বিএনপি সিনিয়র নেতা মনিরুজ্জান মনা, পৌর জামায়তি ইসলামের আমির মওলানা মোঃ নওসের আলী, কালিয়া  আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা দবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেন সিকদার, কৃষ্ণ পদ আচার্য, প্রেসক্লাবের সভাপতি শেখ ফসিয়ার রহমান সহ  বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান , শিক্ষক – শিক্ষার্থী ও সুধীজন প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙ্গালি জাতির আত্ম পরিচয়ের ভিত্তি রচনা করে। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে মাতৃভাষার অধিকার। তাই ভাষা শহীদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করা এবং বাংলা ভাষার সর্বত্র সর্বজনীন ব্যাবহারের প্রতি গুরুত্ব আরোপ করা একান্ত কাম্য।

 অনুষ্ঠান শেষে শিশুদের জন্য চিত্রাংকণ, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন