ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ৪:১

'মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি' প্রতিপাদ্যে নেত্রকোনার বারহাট্টায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান,  পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বারহাট্টা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে (১০ মে) শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সৃজনশীল কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করে উজ্জীবিত করার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় বারহাট্টা উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান ও স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গের অংশগ্রহণে শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান, বারহাট্টা উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রহুল আমিন এবং প্রধান শিক্ষক মিজানুর রহমান বাবুল প্রমুখ।

এ সময় বণিক সমিতির সভাপতি, রাজনৈতিক  ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা

অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত