ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কাতারে "দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি" কোম্পানির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ৪:৪৬

কাতারে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান "দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি" কোম্পানির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
শুক্রবার রাত ৯টায় দোহা নাজমা এয়ারপোর্ট রোডের পাঁচ তারকা হোটেল  স্টিগেনবার্গার হোটেলের বল রুমে জমকালো এ অনুষ্ঠান আয়োজন হয় ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম । সভাপতিত্ব করেন দিগন্ত এক্সপ্রেসের সিইও মোহাম্মদ জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন কোম্পানির মার্কেটিং ম্যানেজার ফজলুল হক মাহবুব ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ারুল হাসান, বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, কাতার বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ সাবেক সভাপতি রশিদ আহমেদ চৌধুরী । 
অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কাটা, কোম্পানিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের সনদ প্রদান এবং ভিডিও চিত্রের মাধ্যমে প্রতিষ্ঠানের সাত বছরের সাফল্য তুলে ধরা হয় ।

রাষ্ট্রদূত নজরুল ইসলাম বলেন, কাতারে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিগন্ত এক্সপ্রেস অন্যতম । প্রতিষ্ঠানটি গত সাত বছরে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি করেছে। কাতারে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রচেষ্টায় প্রবাসীদের জন্য কাজের সুযোগ তৈরি হচ্ছে, যা বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স আকারে বড় অবদান রাখছে ।

দিগন্ত এক্সপ্রেসের সি ই ও মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, কাতারে ব্যবসার ব্যাপক সম্ভাবনা রয়েছে । বিনিয়োগ, শ্রম এবং মেধা কাজে লাগিয়ে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি ও রেমিট্যান্স প্রবাহ বাড়ানো সম্ভব। গত সাত বছরে দিগন্ত এক্সপ্রেস কাতারে বহু প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান নিশ্চিত করেছে । তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা