ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আমাকে আনফলো করুন, কিছুই বলব না : হিনা খান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ১০:৫৬

ক্যানসারের সঙ্গে লড়াই করা বলিউড অভিনেত্রী হিনা খান কতটা লড়াকু মনোভাবাপন্ন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার নিন্দুকদের উদ্দেশে তার বার্তা যেন আরও একবার তার লড়াকু মানসিকতার প্রমাণ দিল।
পেহেলগামে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন হিনা, অপারেশন সিঁদুরকে সমর্থন করেছিলেন। শুধুমাত্র সে কারণে নেটিজেনদের একাংশের বাঁকা কথা শুনতে হয়েছে হিনাকে। তবে তাকে নিজের মন্তব্য থেকে একচুলও সরছেন না অভিনেত্রী। নিন্দুকদের উদ্দেশে ইনস্টাগ্রামে জবাব দিলেন তিনি।
এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন,‘আমি সারাজীবন সীমান্তে ওপারের মানুষের থেকে ভালোবাসা পেয়েছি। অপারেশন সিঁদুরের আগে এবং পরে ভারতকে সমর্থন করেছি। অনেকেই আমাকে কটাক্ষ করেছেন, শাপশাপান্ত করেছেন, কেউ কেউ আবার আমাকে আনফলোও করে দিয়েছেন। অনেকে আবার আনফলো করার হুমকিও দিয়েছেন। কটাক্ষের সঙ্গে আমার শারীরিক অবস্থা, পরিবার এবং আমার বিশ্বাসও জড়িয়ে। আমি আপনাদের থেকে সমর্থন আশা করি না। আপনারা নিজেকেই সমর্থন করুন। আমি শুধু মানবিক আচরণ আশা করেছিলাম। যতটা আমি করেছি। তিনি আরও বলেন, ‘আমি আপনাদের মতো কাউকে ঘৃণা করি না। আমি ভারতীয় ছাড়া আর কিছুই নই। আমি সবসময়ই প্রথমে একজন ভারতীয়। আপনার এগিয়ে চলুন। প্রয়োজনে আনফলো করুন। আমি পাত্তা দিই না। আমি আপনাদের কাউকে কটাক্ষ করব না। অভিশাপও দেব না। আমি শুধু দেশকে সমর্থন করব।’

 

Aminur / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক