ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নোয়াখালীর ‘রঙ্গমালা’ হয়ে আসছেন তুষি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ১১:১৫

‘আইসক্রিম’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী নাজিফা তুষির। তারপর ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে কাজ করে প্রশংসিত হয়েছেন।
তবে সবচেয়ে আলোচিত হন ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করে।  
সিনেমাটির সফলতা ক্যারিয়ারে অনেকটা এগিয়ে দিয়েছে তুষিকে। তবে সিনেমাটি মুক্তির তিন বছর পার হয়ে গেলেও পর্দায় দেখা যায়নি তাকে। তবে ইতোমধ্যেই তিনি শেষ করেছেন দুটি সিনেমার কাজ। যা এখনও মুক্তির অপেক্ষায়।
এর মাঝেই নতুন একটি সুখবর এলো তুষির ভক্তদের জন্য। ‘রঙ্গমালা’ হলেন এই অভিনেত্রী। সিনেমার নাম ‘সখী রঙ্গমালা’। এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ‘হাওয়া’র এই নায়িকাকে।
অষ্টাদশ শতকের নোয়াখালীর জমিদার পরিবারের কাহিনি ঘিরে ২০০ বছরেরও আগের আখ্যান নিয়ে লেখা প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। সরকারি অনুদানে এটি নির্মাণ করছেন ‘চন্দ্রাবতী কথা’র পরিচালক এন রাশেদ চৌধুরী।
২০২৩-২৪ সালে সরকারি অনুদানপ্রাপ্ত ‘সখী রঙ্গমালা’র রঙ্গমালা চরিত্রে নাজিফা তুষি এবং ফুলেশ্বরী চরিত্রে অভিনয় করছেন স্বর্ণালী চৈতি। আরও অভিনয় করেছেন স্বর্ণালী চৈতি, প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফুকুল ইমন, শিল্পী সরকার অপুসহ অনেকে। চলতি বছরে শেষদিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
‘সখী রঙ্গমালা’ প্রসঙ্গে নাজিফা তুষি জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সিনেমার শুটিং করছেন তিনি। ইতোমধ্যেই প্রথম লটের শুটিং শেষ করেছেন। শিগগিরই অংশ নেবেন দ্বিতীয় লটের কাজে।
নির্মাতা এন রাশেদ চৌধুরী বলেন, প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছি। যেহেতু অনুদানের সিনেমা, সেটার প্রথমাংশ পাবার পর সিনেমাটি প্রায় ৪০ ভাগ অংশের শুটিং শেষ করেছি। বাকি অংশের কাজও শিগগিরই শেষ করব।

 

Aminur / Aminur

চিত্রনায়িকা পপির মা আর নেই

নতুন লুকে সাই পল্লবী

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান

সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি

ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল

৪৮ বছরেও বিয়ের সিদ্ধান্ত নেননি তানিশা, ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে ভাবনা তানিশার

হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা

নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর

কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির