ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগ : চবি তে আনন্দ মিছিল


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ১২:৫০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর ঘোষণার পরপরই বাঁধভাঙা উল্লাস শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে।

আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে শনিবার (১০ মে) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে আনন্দ মিছিল শুরু করেন চবি শিক্ষার্থীরা। মিছিলটি এফআর রহমান হল অতিক্রম করে শহিদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘এই মুহূর্তে খবর এল, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো’, ‘লীগ নিষিদ্ধ চায়নি যারা, স্বৈরাচারের সঙ্গী তারা’, ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, “৫ আগস্ট হাসিনার পতন হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। দেশে আর কোনো স্বৈরাচার যেন মাথাচাড়া না দিতে পারে, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য