ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মধ্যনগরে যুবদল নেতা রায়হানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৫-২০২৫ দুপুর ১:১৯

মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের উপর বর্বরতা হামলার ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে  মিছিল করেছেন স্থানীয় যুবদল নেতাকর্মীরা । রবিবার (১১ মে) বিকেল ৫ টায় উপজেলার বংশীকুন্ডা বাজারে স্থানীয় যুবদল নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন । এর আগে শনিবার ১০ মে সন্ধা ৭ টায় বংশীকুন্ডা বাজার থেকে মধ্যনগর যাওয়ার পথে বংশীকুন্ডা কেন্দ্রীয় মসজিদের সামনের রাস্তায় গাড়ি গতিরোধ করে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেলের উপর সন্ত্রাসী হামলা চালানো হয় ।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাহেবুর আলমের নির্দেশে তার ভাগিনা ছাত্রদল কর্মী রামিমুল ইসলাম ও আরো  কয়েক জন সহযোগী  সন্ত্রাসী। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেলের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষুব্ধরা । এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন । রায়হান ভাইয়ের উপর হামলা কেন বিচার চাই বিচার চাই  সন্ত্রাসী হামলা চলবে না চলবে না , উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাইকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ পারুল মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ হাসিবুল হাসান, রাসেল মিয়া, রতন মিয়া, নয়ন নিয়া, নিক্সন মিয়া প্রমুখ।
বক্তারা এই ন্যক্কার জনক হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলার নির্দেশ দাতাসহ সব সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মধ্যনগর থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ  সজিব রহমান বলেন  অভিযোগ পেয়েছি  তদন্ত্র করে  ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার